বৃহস্পতিবার | ৫ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে ২ ইটভাটায় মোবাইলকোর্ট: দেড় লাখ টাকা জরিমানা

উচ্চকন্ঠ   24-Feb-2025   55

Photo

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় অবস্থিত দুইটি ইটভাটাই মোবাইল কোর্ট পরিচালিত হয়। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলমের নেতৃত্বে ইটভাটা দুটিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। প্রথমে বারোবাজার ইউনিয়নের পিরোজপুর এলাকায় জে কে ব্রিকস নামক ইটভাটাকে ৫০ হাজার টাকা এবং পরবর্তীতে রাখালগাছি ইউনিয়নের চাঁদপুর এলাকায় অবস্থিত কোহিনুর ব্রিকস নামক ইটাভাটাকে ১ লাখ টাকা জরিমানা করে আদায় করা হয়। ইটের ভাটা পরিচালনায় বৈধ কাগজপত্র না থাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক ভাটা দুইটিকে এ অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাছির রহমান, কালীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার (ভারপ্রাপ্ত) রবিউল ইসলাম, কালীগঞ্জ থানার এস আই শামীমসহ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ। সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম মোবাইল কোর্ট পরিচালনার ব্যাপারে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

office@ukantho.com


Photo

যৌথ বাহিনীর অভিযানে বিপুল অস্ত্র-গুলি উদ্ধার, চরমপন্থি গ্রেপ্তার

এফএনএস: রাজবাড়ীর পদ্মা নদীতে যৌথ বাহিনীর অভিযানে বিপুল সংখ্যক অস্ত্র...

Photo

ঝিনাইদহে ধান ঝাড়তে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে স্বামী-স্ত্রী দুজনের মৃত্যু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে বৈদ্যুতিক ফ্যানে ধান ঝাড়তে...

Photo

নুরুল হক নুর পুরোপুরি ট্রমাটাইজড: রাশেদ খান

এফএনএস: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের স্বাস্থ্যের অবস্থা...

Photo

সাংবাদিকদের সাথে ঝিনাইদহ-৪ আসনের জামায়াতের প্রার্থী আবু তালিবের মতবিনিময়

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত