বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

নুরুল হক নুর পুরোপুরি ট্রমাটাইজড: রাশেদ খান

উচ্চকন্ঠ   04-Sep-2025   50

Photo

এফএনএস: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের স্বাস্থ্যের অবস্থা নিয়ে দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেছেন, আমি আজকে (বৃহস্পতিবার) সকালে ভিপি নুরকে দেখতে এসে দেখি, আমার সামনেই নাক দিয়ে এভাবে জমাট বাঁধা রক্ত বের হলো! সেখানে ঢাকা মেডিকেলের ডিরেক্টরসহ আরও অনেক ডাক্তার ছিলেন। বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে এসব তথ্য জানান রাশেদ খান। গত শুক্রবার আইনশৃঙ্খলাবাহিনীর বেধড়ক পিটুনিতে গুরুতর আহত হন নুরুল হক নুর। ওইদিন আহত হন রাশেদ খানও। এরপর বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ঘটনার প্রতিবাদ জানান। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নুরকে বিদেশে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত দেন। বৃহস্পতিবার এ প্রতিবেদন লেখার সময় নিশ্চিত হওয়া যায়নি কবে নাগাদ নুরকে বিদেশে নেওয়া হবে। তবে দলীয় সূত্র এই প্রতিবেদককে জানায়, সিঙ্গাপুর বা থাইল্যান্ডে নেওয়া হতে পারে নুরুল হককে। বৃহস্পতিবার ঢাকা মেডিকেল হাসপাতালে নুরকে দেখতে যান রাশেদ খান। সেখান থেকে তিনি বলেন, আজ ( বৃহস্পতিবার) চিকিৎসকেরা নুরুল হক নুরের স্বাস্থ্য ও চিকিৎসার বিষয়ে আলোচনা করছিলেন। তখন আমি তাদের ডেকে দেখাই যে, নাক দিয়ে জমাট বাঁধা রক্ত পড়ছে। ডাক্তাররা সেটির ভিডিও করে নেন। যেটি বলা হচ্ছে, নুরুল হক নুর সুস্থ হওয়ার পথে। কিন্তু আসলেই না- জানান রাশেদ খান। তিনি বলেন, নুরুল হকের এখনও মাড়িতে ব্যথা, চোখের নিচে রক্ত জমাট বেঁধে আছে। হাঁটতে গেলে মাথা ঘুরে পড়ে যাচ্ছেন। নাকের হাড় পুরোপুরি ভেঙে গেছে, যে কারণে নাক বাঁকা হয়ে গেছে। তার মস্তিষ্ক পুরোপুরি কাজ করছে না। স্থির হয়ে বসতে ও শুতে পারছেন না। নুরুল হক নুর পুরোপুরি ট্রমাটাইজড।

office@ukantho.com


Photo

ঝিনাইদহ জেলা জুড়ে ভুয়া ফেসবুক আইডির বেপরোয়া তৎপরতা: নিজ দলের ভিতরে বাড়ছে দূরত্ব

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে...

Photo

তিন দাবিতে কালীগঞ্জে শিক্ষক কর্মচারীদের মানববন্ধন

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বেসরকারী শিক্ষক-কর্মচারীরা...

Photo

ঝিনাইদহে স্বামীর তালাবদ্ধ দোকানঘর থেকে স্ত্রীর মৃতদেহ উদ্ধার, স্বামী পলাতক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে স্বামীর তালাবদ্ধ দোকানঘর...

Photo

মালিয়াট ইউনিয়নে জামায়েত ইসলামীর নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ প্রতিবেদক: ১৪ অক্টোবর মঙ্গলবার ঝিনাইদহ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত