শনিবার | ১২ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

স্টারলিংক এলে বন্ধ হবে ইন্টারনেট শাটডাউনের ধান্দা: প্রেস সচিব

উচ্চকন্ঠ   25-Feb-2025   44

Photo

এফএনএস: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিউল আলম বলেছেন, বাংলাদেশে স্টারলিংক চালু হলে ভবিষ্যতের কোনো সরকার ইন্টারনেট পুরোপুরি ‘শাটডাউন’ করতে পারবে না। মঙ্গলবার তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা বলেন। শফিউল আলম লিখেছেন, বাংলাদেশে ইলন মাস্কের স্টারলিংক-কে আমন্ত্রণ জানানো এবং চালু করার মূল কারণ অনলাইন শাটডাউনের ধান্দা চিরতরে বন্ধ করা। তিনি বলেন, শেখ হাসিনা তার ১৬ বছরের একনায়কতান্ত্রিক শাসন আমলে বেশ কয়েকবার ইন্টারনেট বন্ধ করেছিল। বড় ধরনের বিরোধী আন্দোলন ও বিক্ষোভ দমন করার জন্য ইন্টারনেট শাটডাউন স্বৈরশাসকদের প্রিয় অস্ত্র। এই প্রক্রিয়ায় হাজার হাজার ফ্রিল্যান্সার ক্ষতিগ্রস্ত হয়েছিল। অনেক ফ্রিল্যান্সারের চুক্তি বাতিল হয়েছিল, আবার অনেকে চিরতরে চাকরি হারান। বাংলাদেশের বাজারে স্টারলিংক আসার মানে হলো ভবিষ্যতের কোনো সরকার পুরোপুরি ইন্টারনেট শাটডাউন করতে পারবে না। অন্তত বিপিও (আউটসোর্সিং) প্রতিষ্ঠান, কলসেন্টার এবং ফ্রিল্যান্সাররা ইন্টারনেট বন্ধের প্রচেষ্টায় ক্ষতিগ্রস্ত হবে না।

office@ukantho.com


Photo

ভোলায় নারীকে প্রকাশ্যে হেনস্তা: গ্রেপ্তার ৫

এফএনএস: ভোলার বোরহানউদ্দিনে বিয়েবহির্ভূত সম্পর্কের অভিযোগে এক নারীকে...

Photo

ঝিনাইদহে তরুন শিক্ষার্থীদের পরিষ্কার পরিচ্ছন্ন ও পলিথিন নিষিদ্ধ অভিযান

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: জুলাইয়ের চেতনাতে জাগ্রত করে...

Photo

কালীগঞ্জে ৪০ বছর বাকে করে অপ্রচলিত সবজি বিক্রি করে আসছেন তাহাজ মন্ডল

নিজস্ব প্রতিবেদক: শুধু গ্রামেই নয়,শহরে তরকারি হিসেবে শাপলা,কলার মোচা,...

Photo

মান্দায় ঠাকুরমান্দা বিলে অভিযান, ২ লক্ষ টাকার নিষিদ্ধ জাল জব্দ

এসএম মিলন, রাজশাহী প্রতিনিধি: নওগাঁর মান্দায় মৎস্য সম্পদ রক্ষায় উপজেলা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত