বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহের শৈলকূপায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু'পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত, বাড়িঘর ভাংচুর

উচ্চকন্ঠ   05-Mar-2026   48

Photo

‎বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ‎ঝিনাইদহের শৈলকূপায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু'পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। ভাংচুর করা হয়েছে ৩ টি বাড়িঘরে।
‎‎বুধবার (৪ মার্চ) রাত ৮টার দিকে শৈলকূপার হাকিমপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
‎‎পুলিশ ও স্থানীয়রা ওই গ্রামের ইউনিয়ন বিএনপির সভাপতি বকুল বিশ্বাসের সমর্থকদের সাথে দীর্ঘদিন ধরে স্বেচ্ছাসেবক দলের সভাপতি তরুন বিশ্বাসের সমর্থকদের বিরোধ চলে আসছিলো। বুধবার সন্ধায় দুই পক্ষের সমর্থকদের মধ্যে বাক-বিতন্ডা হয়। এর জেরে রাত ৮টার দিকে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
‎‎সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। ভাংচুর করা হয়েছে ৩ টি বাড়িঘরে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
‎‎শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, হাকিমপুরে দু'পক্ষের সংঘর্ষের ঘটনায় আহতরা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন৷ এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

office@ukantho.com


Photo

চট্টগ্রামে যুবকের রহস্যজনক মৃত্যু, পুলিশ হেফাজতে মা

এফএনএস: চট্টগ্রামের ফটিকছড়িতে নিজ ঘর থেকে কামরুল হাসান কাউসার (২১) নামের...

Photo

আগামী নির্বাচনে ধানের শীষ ছাড়া আর কিছু পাত্তা পাবে না: দুদু

এফএনএস: আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ ছাড়া অন্যদলগুলো পাত্তা পাবে...

Photo

তেজগাঁওয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

এফএনএস: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে...

Photo

বাংলাদেশ ফার্মারস এসোসিয়েশন মহেশপুর উপজেলা শাখার পরিচিতি সভা ও কমিটি গঠন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ফার্মারস এসোসিয়েশন ঝিনাইদহের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত