রবিবার | ১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

শিশুদের দিয়ে পর্নোগ্রাফি তৈরি চক্রের সদস্য এখলাছ আলী গ্রেপ্তার

উচ্চকন্ঠ   02-Jun-2025   98

Photo

এফএনএস: ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশনের (ইন্টারপোল) তথ্যে শিশুদের দিয়ে পর্নোগ্রাফি তৈরি ও প্রচার চক্রের সদস্য এখলাছ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গাজীপুরের টঙ্গী পূর্ব থানার পাগার পাঠানপাড়া এলাকায় এ অভিযান চালায়। এ সময় তার কাছ থেকে জব্দ করা স্মার্টফোনে একাধিক শিশু পর্নোগ্রাফির ভিডিও পাওয়া যায়। সিআইডির বিশেষ পুলিশ সুপার (গণমাধ্যম) জসীম উদ্দিন খান জানান, ইন্টারপোলের ক্রাইম অ্যাগেইনস্ট চিলড্রেন ইউনিট এ সংক্রান্ত গোয়েন্দা তথ্য বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোকে (এনসিবি) জানায়। এনসিবির মাধ্যমে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) বিষয়টি জানতে পারে। তথ্য অনুযায়ী, বাংলাদেশের একজন নাগরিক শিশুদের পর্নোগ্রাফি ভিডিও বিভিন্ন ডিজিটাল মাধ্যমে তৈরি, সংরক্ষণ ও প্রচার করে আসছিলেন। পরবর্তী সময়ে সিআইডির সাইবার মনিটরিং টিম প্রযুক্তিগত সহায়তায় অভিযুক্ত এখলাছ আলীকে শনাক্ত করে। তার স্থায়ী ঠিকানা নাটোরের লালপুর থানার কামারহাতি গ্রামে। তিনি গাজীপুরের হোসেন ডাইং অ্যান্ড প্রিন্টিং মিলস লিমিটেডে আইটি বিভাগের সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। সিআইডি জানায়, অভিযুক্ত ব্যক্তি টেলিগ্রামসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে শিশুদের পর্নোগ্রাফিক ভিডিও সংগ্রহের পর নিজের মোবাইল ফোনে সংরক্ষণ ও প্রচার করতেন। গত ১ জুন সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট টিম তথ্যপ্রযুক্তির মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করে অভিযান চালায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপরাধের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেন। তার বিরুদ্ধে পল্টন থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(৫)(ক) ধারায় মামলা করা হয়েছে। নিবিড় তদন্তের মাধ্যমে মামলার পূর্ণাঙ্গ তথ্য উদঘাটনের চেষ্টা চলছে বলেও জানিয়েছে সিআইডি।

office@ukantho.com


Photo

নির্বাচিত হলে ঝিনাইদহ-৪ মডেল আসনে রুপান্তরিত হবে: রাশেদ খাঁন

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: নির্বাচিত হলে কালীগঞ্জকে মডেল উপজেলা...

Photo

একটি মহলের ইন্ধনে তুচ্ছ কারণে প্রার্থীর মনোনয়ন বাতিল করা হচ্ছে-অভিযোগ জামায়াতের

এফএনএস: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাছাই-বাছাইয়ে...

Photo

কালীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনে বিশাল সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালি

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন...

Photo

নড়াইল পল্লীবিদ্যুৎতের ডিজিএম রুহুল আমিনের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রেতিবেদক: নড়াইল সদর উপজেলার মাইজপাড়া...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত