শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনে বিশাল সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালি

উচ্চকন্ঠ   02-Sep-2025   55

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জে এক বিশাল শোভাযাত্রা ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি। মঙ্গলবার বিকালে কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন-সাধারন সম্পাদক ও একাদশ সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষ প্রতিকের প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের নেতৃত্বে এ র‌্যালিটি বের করা হয়।
এদিন মঙ্গলবার দুপুরের পর থেকেই খন্ড খন্ড মিছিল নিয়ে বিএনপির হাজার হাজার নেতা কর্মী সমর্থকেরা শহরের সরকারী ভূষনস্কুল মাঠে জড়ো হতে থাকে। বিকাল ৪ টার পর বৃষ্টি উপেক্ষা করে সমাবেশ শেষে বাদ্যযন্ত্র ও রং বেরংয়ের ব্যানার ফেষ্টুন নিয়ে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহনে এক বর্ণাঢ্য র‌্যালি বের করে। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংক মোড়ে এসে শেষ হয়।
এর আগে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ভূষনস্কুল সড়কে অনুষ্টিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ঝিনাইদহ-৪ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশি সাইফুল ইসলাম ফিরোজ বলেন, পলাতক ডাইনি ফ্যাসিষ্ট হাসিনা সরকারের দোসররা মাথা চাড়া দিয়ে উঠার চেষ্টা করছে। তাদের দোসররা আগামী সংসদ নির্বাচন ভন্ডুল করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সকল অপচেষ্টা রুথে দিতে বিএনপির সকল পর্ষায়ের নেতা কর্মীদের সজাগ থাকার জন্য তিনি আহব্বান জানান। তিরি আরো বলেন, দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বিএনপির সৈনিকদেরকে সর্বদা রাজপথ ও মাঠে ময়দানে প্রস্তুত থাকতে হবে। কোন অপশক্তিই আগামী সংসদ নির্বাচন বাধাগ্রস্থ করতে পারবে না।
উপজেলা বিএনপির সাবেক আহব্বায়ক আলহাজ্ব মাহবুবার রহমানের সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহব্বায়ক সহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ন-আহব্বায়ক জাবেদ আলী, অহেদ লস্কর, আনোয়ার হোসেন, ছাত্রদলের সাবেক সভাপতি লুৎফর রহমান লেন্টু, স্বেচ্ছাসেবক দলের মোহাম্মদ আলী জিন্নাহ. উপজেলা যুবদলের আহব্বায়ক সুজাউদ্দিন মাহমুদ পিয়াল সহ ছাত্র ও যুবদলের নেতৃবৃন্দ।

office@ukantho.com


Photo

পুলিশের কল্যাণে ৫ সিদ্ধান্ত

এফএনএস: পুলিশ বাহিনীর বিভিন্ন সমস্যা সমাধানে ৫টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।...

Photo

ঝিনাইদহে তমাক নিয়ন্ত্রণে আলোচনা সভা

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: "স্থায়ীত্বশীল তমাক নিয়ন্ত্রণে বেসরকারি...

Photo

ভারতীয় মিডিয়া ও আ.লীগ প্রতিনিয়ত অপতথ্য ছড়াচ্ছে: প্রেস সচিব

এফএনএস: ভারতীয় মিডিয়া এবং আওয়ামী লীগ প্রতিনিয়ত অপতথ্য ছড়াচ্ছে বলে...

Photo

বিএনপি নেতা হামিদুল ইসলাম হামিদের নির্দেশনায় ত্রিলোচনপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত