শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুরে লীজ নেওয়া জমির শতাধিক কলার কাঁন্দি কেটে দিয়েছে দুর্বৃত্তরা

উচ্চকন্ঠ   12-Dec-2025   57

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ মহেশপুর উপজেলার ৪নং স্বরুপপুর ইউনিয়নের পেপুলবাড়িয়া গ্রামে বৃহস্পতিবার রাতের আধারে দুর্বৃত্তদের তাণ্ডবে শতাধিক কলার কাঁন্দি কেটে নষ্ট করার ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কুসুমপুর গ্রামের ব্যবসায়ী হারুন অর-রশিদ ও তার ব্যবসায়ী সহযোগীরা পার্শ্ববর্তী পেপুলবাড়ীয়া গ্রামের শাজাহান মিয়ার কাছ থেকে এক বিঘা জমির কলা বাগান ক্রয় করে নিয়মিত পরিচর্যা করে আসছিল। বৃহস্পতিবার রাতে পূর্বশত্রুতা বশত অজ্ঞাত দুর্বৃত্তরা পরিপূর্ণ ও পরিপক্ব হওয়ার আগেই বাগানের শতাধিক কলার কাঁন্দি কেটে নষ্ট করে দিয়েছে। এই ঘটনায় ঐ ব্যবসায়ীর আনুমানিক প্রায় ৩০ হাজার টাকার আর্থিক ক্ষতি সাধিত হয়েছে। তবে এরিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিলো।
এ ঘটনায় সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন, ভুক্তভোগী হারুন অর রশিদ ও স্থানীয় এলাকাবাসি।

office@ukantho.com


Photo

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনা শুরু বৃহস্পতিবার

এফএনএস: সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টির লক্ষে রাজনৈতিক দলগুলোর...

Photo

কালীগঞ্জে বিদ্যালয়ের মাঠ রক্ষায় মানববন্ধন

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: উন্নয়ন হোক সবার তরে, মাঠ রেখে ওভারপাস...

Photo

শৈলকুপায় গভীর রাতে প্রবাসীর বাড়িতে ডাকাতি

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় গভীর রাতে...

Photo

শৈলকুপায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটই বাজার এলাকায়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত