সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মুত্যু বার্ষিকীতে কালীগঞ্জে বিএনপি’র দিনব্যাপি কর্মসূচি

উচ্চকন্ঠ   04-Nov-2025   55

Photo

মনজুরুল আহসান লিতু, নিজস্ব প্রতিবেদক : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলামের ৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দিন ব্যাপি কর্মসূচি পালন করেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপি। সকাল ৭ টার পর মরহুম তরিকুল ইসলামের কবর জিয়ারতের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু করেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ।
সকাল ১০টা ৩০ মিনিটের দিকে কালীগঞ্জের বার বাজার বিএনপির কার্যালয়ে তরিকুল ইসলাম স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর বিকাল ৩ টায় কালীগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সাবেক সদস্য ও উচ্চকন্ঠ নিউজের প্রধান সম্পাদক আনোয়ারুল ইসলাম রবির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ ৪ আসনের মনোনয়ন প্রত্যাশী জননেতা হামিদুল ইসলাম হামিদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য গোলাম রব্বানী, আব্দুল আলিম, পৌর বিএনপি নেতা কামরুল ইসলাম মুন্সী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুবার রহমান মিলন।
দোয়া পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথীর বক্তব্যে হামিদুল ইসলাম হামিদ বলেন, দক্ষিণ বঙ্গ উন্নয়নের রুপকার ছিলেন মরহুম তরিকুল ইসলাম। তিনি আমাদের সবার অভিভাবকের দায়িত্ব পালন করেছেন। তার দেখানো পথ ধরেই আগামীতে সবাইকে গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের উন্নয়নে কাজ করতে হবে। আমি তার আত্মার মাগফেরাত কামনা করছি।
আলোচনা সভা শেষে মরহুম তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন পৌর কৃষকদলের আহŸায়ক ক্বারী ফুরকান আলী। বিকাল ৫ টায় শহরের মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে জননেতা হামিদুল ইসলাম হামিদ পথ শিশু ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করেন।
আলোচনা সভা ও মিলাদ মাহফিল শেষে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষ্যে ভূষণ হাইস্কুল মাঠে অনুষ্ঠিতব্য সমাবেশ সফলের জন্য উপজেলা যুবদলের উদ্যেগে একটি প্রচার মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: সারাদেশে আইনশৃঙ্খলার অবণতি...

Photo

ঝিনাইদহে দাবা ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে অনূর্ধ্ব-১৬ দাবা ও ব্যাডমিন্টন...

Photo

কালীগঞ্জে বিদ্যালয়ে উপবৃত্তির নামে অর্থ আদায়

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার বেথুলি...

Photo

আ. লীগ পাপিষ্ট এক ফ্যাসিস্ট রেজিম। তাদের তৃতীয়বার গণহত্যার সুযোগ দেওয়া হবে না

বসির আহাম্মেদ, ঝিনাইদহ- গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ রাশেদ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত