শনিবার | ১৩ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ

উচ্চকন্ঠ   11-Jun-2026   13

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলায় প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (ফেইস-২) প্রকল্প এর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ও অর্থায়নে সমাজসেবা অধিদপ্তরের বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (ফেইজ-২)প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল হাই সিদ্দিক’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন সদর উপজেলায় নির্বাহী অফিসার তারেক হাসান। সেসময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক(ভারপ্রাপ্ত) মো. মমিনুর রহমান, সহকারি পরিচালক ও প্রশিক্ষক মো. শফিকুল ইসলামসহ অন্যান্যরা। প্রশিক্ষণে স্থিরচিত্র প্রদর্শণ করা হয়। প্রশিক্ষণে সদর উপজেলার বিভিন্ন এলাকার প্রান্তিক পেশাজীবীরা অংশগ্রহণ করেন। দক্ষতা বৃদ্ধি ও জীবনমান উন্নয়নের মাধ্যমে তাদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলাই এ প্রকল্পের মূল লক্ষ্য বলে আয়োজকরা জানান।

office@ukantho.com


Photo

তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত

ইয়াসিন আরাফাত, নিজেস্ব প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার আনন্দবাগ...

Photo

যশোরে দিনে অস্ত্র ঠেকিয়ে ৫৫ লাখ টাকা ছিনতাই

এফএনএস: যশোরের মণিরামপুর উপজেলায় দিনেরবেলা অস্ত্র ঠেকিয়ে মোবাইল ব্যাংকিং...

Photo

ঝিনাইদহ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী ৪ নেতা এক মঞ্চে, জনমনে চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী ৪ নেতাকে এক মঞ্চে...

Photo

জাতীয় না স্থানীয় নির্বাচন আগে, সিদ্ধান্ত নেবে সরকার: ইসি

এফএনএস: স্থানীয় নির্বাচন আগে হবে, নাকি জাতীয় নির্বাচন আগে হবে, সে সিদ্ধান্ত...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত