সোমবার | ২ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

সাভারে রং মিস্ত্রীকে কুপিয়ে হত্যা, আটক ১

উচ্চকন্ঠ   04-May-2025   64

Photo

এফএনএস: ঢাকার সাভারে এক রং মিস্ত্রীকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ। রোববার সকালে সাভারের বিরুলিয়া ইউনিয়নের সামাইর এলাকার জয়নাল মেম্বারের বাড়ির পাশ থেকে লাশটি উদ্ধারের খবর জানান সাভার মডেল থানার এএসআই ওবাইদুল ইসলাম। নিহত ৩৪ বছর বয়সী শুকুর আলী সিকদার বিরুলিয়া সামাইর সিকদার পাড়া এলাকার গিয়াস উদ্দিন সিকদারের ছেলে। আটক রবিউল এক সময় শুকুর আলীর সঙ্গে কাজ করতেন। এএসআই বলেন, “এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে শুকুর আলীর লাশ উদ্ধার করা হয়। তার গলা ও মুখে অসংখ্য ক্ষতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, গত শনিবার রাতের কোনো এক সময় তাকে কুপিয়ে হত্যার পর লাশটি ফেলে গেছে। তবে কে বা কারা কি কারণে এ হত্যাকাÐ ঘটিয়েছে, তা জানা যায়নি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই এলাকার রবিউল ইসলামকে আটক করা হয়েছে। তিনি বলেন, রবিউল ও শুকুর এক সময় একসঙ্গে রঙের কাজ করতো। তাদের দুজনের মধ্যে কাজ নিয়ে বিরোধ ছিল। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

office@ukantho.com


Photo

নির্বাচনে ১০ দলীয় জোট বিপুল ভোটে জয়ী হবে: নাহিদ ইসলাম

এফএনএস: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ‘১০...

Photo

শিগগিরই ফিরবেন তারেক রহমান, সেদিন দেশ যেন কেঁপে ওঠে: ফখরুল

এফএনএস: নির্বাচনের তফসিল ঘোষণার প্রাক্কালে তারেক রহমানের ‘শিগগিরই’...

Photo

ঝিনাইদহ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে জেলা শহরে রেলপথ চাই বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ জেলা শহরে রেলপথ চাই...

Photo

ঝিনাইদহে ১৫ শ অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝিনাইদহের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত