রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহের মহেশপুরে আলু উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   17-Jan-2025   55

Photo

বশির আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে স্বল্প আয়ু সম্পন্ন ও অধিক ফলন দেওয়া আলু ভ্যালেনসিয়া জাতের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকালে উপজেলার বৈদ্যনাথপুর গ্রামে এ মাঠ দিবসের আয়োজন করে এসিআই সীড। এতে এসিআই সীডের সেলস ম্যানেজার ইকবাল হোসেন, পোর্টফোলিয় ম্যানেজার গোলাম মোস্তফা, জোনাল সেলস ম্যানেজার মানোয়ার হোসেন,সিনিয়র অফিসার মোহাম্মদ রায়হান হোসেন, মহেশপুর উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা শিমুল পারভেজ, শামীম হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা, দেশে সারাবছর আলু চাহিদা পুরণে ভ্যালেনসিয়া জাতের চাষাবাদ সম্পর্কে কৃষকদের অবহিত করেন। আয়োজকরা জানায়, এ জাতের আলু ৫৫-৬০ দিনের মধ্যে বিক্রি উপযোগী হয়। এছাড়াও অন্যান্য জাতের তুলনায় এ জাতের আলুর উৎপাদন প্রায় ৩৭ ভাগ বেশি। মাঠ দিবসে ওই এলাকার দেড়শতাধিক কৃষাণ-কৃষাণীদের আলু উৎপাদনে করণীয় বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

office@ukantho.com


Photo

ঐতিহ্যবাহী ভোলপাড়া জামে মসজিদের সভাপতি হলেন আনোয়ারুল ইসলাম রবি

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: শত বছরের পুরাতন ঐতিহ্যবাহী ভোলপাড়া...

Photo

জুলাই সনদের দাবিতে ঝিনাইদহে শিক্ষার্থীদের বিক্ষোভ

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণপত্রের...

Photo

রাতের ভোটের অন্যতম কারিগর ভোলপাল্টে সেজেছেন জামায়াত; মহেশপুর দত্তনগর কৃষি খামারের যুগ্ন-পরিচালকের বিরুদ্ধে বিএডিসির জায়গা ভাড়ার অভিযোগ

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: সফেদ চাদরে মোড়া নূরানী চেহারার...

Photo

গণমাধ্যমে প্রকাশের পর কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরীভিত্তিতে কেনা হল ৫০ টি ভ্যাকসিন

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: অবশেষে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত