বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে নসিমন উল্টে নির্মাণ শ্রমিক নিহত

উচ্চকন্ঠ   17-Jul-2026   26

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে নসিমন (ভুটভুটি) উল্টে আসাদ মিয়া (২০) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের নগরবাথান পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিনভর নির্মাণকাজ শেষে সহকর্মীদের সঙ্গে নসিমন (ভুটভুটি)যোগে বাড়ি ফিরছিলেন নগরবাথান গ্রামের ঠান্ডু মিয়ার ছেলে আসাদ মিয়া। পথে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের নগরবাথান পশ্চিমপাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমনটি উল্টে যায়। এতে আসাদ মিয়া ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে আরাপপুর হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহানুর আলী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

office@ukantho.com


Photo

মহেশপুরে হাটের খাজনা আদায়ে বাধা দেওয়ার অভিযোগ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে ইজারা নেওয়ার সরকারি...

Photo

নড়াইল দলজিৎপুর সমাজ কল্যাণ পরিষদের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী

কাজী আতিকুর রহমান, নড়াইল প্রতিনিধি: "খেলাধুলায় বাড়ে বল” মাদক ছেড়ে...

Photo

কালীগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্টিত

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে সার ও বীজ মনিটরিং...

Photo

১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে কি না, সে সংশয় আর নেই: প্রেস সচিব

এফএনএস: মৌসুমের সবচেয়ে তীব্র শৈত্যপ্রবাহ উপেক্ষা করে রাজধানীর ৩০০...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত