সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

নরসিংদীতে ডিশ ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

উচ্চকন্ঠ   01-Jul-2025   126

Photo

এফএনএস: নরসিংদীতে মিনহাজুল আবেদিন রিজভী নামে এক ইন্টারনেট ও ডিশ ব্যবসায়ীকে কুপিয়ে এবং গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে শহরের পূর্ব ব্রাহ্মন্দী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিনহাজুল আবেদিন রিজভী (৩৬) শহরতলীর বীরপুর মহল্লার জয়নাল আবেদীনের ছেলে। তিনি রায়পুরা উপজেলার হাসনাবাদ এলাকায় ইন্টারনেট ও ডিশের ব্যবসা করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে পূর্ব ব্রাহ্মন্দীর একটি গলিতে হুড়োহুড়ি এবং গুলির শব্দ শুনতে পান স্থানীয় লোকজন। তারা গিয়ে রিজভীর রক্তাক্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। রাত ১২টার দিকে পুলিশ এসে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ সময় ঘটনাস্থলের পাশের একটি বাড়ির সামনে থেকে ককটেল এবং দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। নরসিংদী সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, রায়পুরার হাসনাবাদ এলাকার চিহ্নিত সন্ত্রাসী তৈয়ব ও তার পরিবারের ওপর হামলা করতে শহরের ব্রাহ্মন্দী এলাকায় আসেন রিজভী এবং তার লোকজন। এ সময় পাল্টা হামলার শিকার হয়ে ঘটনাস্থলেই নিহত হন। ঘটনাস্থল থেকে বেশ কিছু ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। ঘটনার বিস্তারিত জানতে এবং অপরাধীদের ধরতে অভিযান চলছে। ডিশ ব্যবসায়ী রিজভীর বিরুদ্ধে ডাকাতি, অপহরণ, অস্ত্র, মাদকসহ বিভিন্ন থানায় অন্তত আটটি মামলা রয়েছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে তিন দিনব্যাপী ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রসার...

Photo

কালীগঞ্জ বারোবাজারে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

মোঃ মাসুদ রানা, প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়ন...

Photo

কালীগঞ্জে কোটি টাকার ব্লক রাস্তা ধোসে বাড়ছে চলাচলের ঝুকি

টিপু সুলতান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা এলাকায় ব্লক...

Photo

ঝিনাইদহের কৃষকের আস্থার প্রতীক উপ-সহকারী কৃষি কর্মকর্তা এক হাত হারানো মফিজ উদ্দিন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ভোরের কুয়াশা তখনও পুরোপুরি কাটেনি।...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত