সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

বিক্ষোভের মুখে জুলাই সনদের অঙ্গীকারনামার পঞ্চম দফার সংশোধন

উচ্চকন্ঠ   17-Oct-2025   71

Photo

এফএনএস: জুলাই যোদ্ধাদের সঙ্গে আলোচনা ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগের মাধ্যমে জুলাই জাতীয় সনদের অঙ্গীকারনামার পঞ্চম দফার পরিবর্তন করেছে জাতীয় ঐকমত্য কমিশন। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার দুপুরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ সই অনুষ্ঠানের মঞ্চে এসে জুলাই যোদ্ধাদের উদ্দেশে অধ্যাপক আলী রীয়াজ জানান, জুলাই যোদ্ধাদের দাবির প্রতিফলন ঘটিয়ে জুলাই জাতীয় সনদে প্রয়োজনীয় জরুরি সংশোধন করা হয়েছে। এ সময় তিনি অঙ্গীকারনামার পঞ্চম দফার সংশোধিত ভাষ্যটি পাঠ করেন। এতে বলা হয়েছে, গণঅভ্যুত্থানপূর্ব বাংলাদেশে ১৬ বছরের আওয়ামী ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানকালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার সহযোগী আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যদের দ্বারা সংঘটিত সব হত্যাকান্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবারকে এবং জুলাই আহতদের রাষ্ট্রীয় বীর, আহত জুলাই বীর যোদ্ধাদের যথোপযুক্ত সহায়তা দেওয়া, যেমন- মাসিক ভাতা, সুচিকিৎসা, পুনর্বাসন ব্যবস্থা এবং শহীদ পরিবার ও আহত বীর যোদ্ধাদের আইনগত দায়মুক্তি, মৌলিক অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। কমিশনের সহ-সভাপতি জানান, কমিশন এই অঙ্গীকারনামা বাস্তবায়নের বিষয়ে সরকারকে সুস্পষ্ট এবং সুনির্দিষ্টভাবে উপস্থাপন করবে। এ বিষয়ে রাজনৈতিক দল এবং ঐকমত্য কমিশনের কোনো মত পার্থক্য নেই বলে তিনি মন্তব্য করেন। এ সময় কমিশনের সদস্যদের মধ্যে বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে...

Photo

সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ ৪ দিনের রিমান্ডে

এফএনএস: জুলাই আন্দোলনকেন্দ্রিক মিরপুর থানা এলাকায় হকার মো. সাগর হত্যা...

Photo

রাজধানীতে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ

এফএনএস: রাজধানীর মিরপুরে আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের...

Photo

ভোলায় নৌবাহিনীর অভিযানে শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্তসহ আটক ২

এফএনএস: ভোলার মনপুরায় এক শিশুকে (ছেলে) ধর্ষণের ঘটনায় অভিযুক্তসহ দুই...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত