রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে পাঁচ দাবিতে পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের কাছে স্মারকলিপি প্রদান

উচ্চকন্ঠ   27-Oct-2025   74

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে পাঁচ দাবিতে পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। দাবি গুলো হলো ঝিনাইদহ শহরে রেল লাইন, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় স্থাপন, নদী সংস্কার ও দৌলতদিয়া-পাটুরিয়া পদ্মা নদীতে সেতু নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। রোববার (২৬ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ শিশু একাডেমী প্রাঙ্গণে পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ বাবুল মিঞার নিকট রেল লাইন, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে ঝিনাইদহ শহরে রেললাইন স্থাপন, সরকারি মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, নবগঙ্গা নদী সংস্কার দৌলতদিয়া-পাটুরিয়ায় পদ্মা নদীতে সেতু নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।
পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ বাবুল মিঞা বলেন, ঝিনাইদহ জেলা বাসী যেসকল দাবি করেছেন সবগুলো দাবি সমূহ যৌক্তিক। তাই দ্রুত সময়ের মধ্যে দাবিগুলো বাস্তবায়ন করার জোর প্রচেষ্ঠা চালাবো।
সেসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা পিএএ, অধ্যক্ষ মহব্বত হোসেন, জনতা ব্যাংকের এজিএম রকিবুল ইসলাম, শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন, অধ্যক্ষ সাইদুর রহমান, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, রেল লাইন, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যলয় বাস্তবায়ন কমিটি সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান পিন্টু ও প্রচার সম্পাদক অধ্যক্ষ সাইদুর রহমান প্রমুখ।

office@ukantho.com


Photo

ঝিনাইদহের কালীগঞ্জে সমন্বয় সভা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: নারী, যুব, কৃষক জনগোষ্ঠির চাহিদা, সুযোগ...

Photo

কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক ব্যবসায়ী নিহত, আহত-১

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার...

Photo

ঠাকুরগাঁওয়ে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, আদালতে অভিযুক্ত শিক্ষককে গণপিটুনি

এফএনএস: ঠাকুরগাঁওয়ে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার...

Photo

কালীগঞ্জে মরহুম শরিফুল ইসলাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রবীর বিশ্বাস, কালীগঞ্জ, ঝিনাইদহ: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত