রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ট্রাক্টর চষে কৃষকের ক্ষেত নষ্ট: এবার শিল্প প্রতিষ্টান মোবারকগঞ্জ চিনিকলের পক্ষে থানায় অভিযোগ

উচ্চকন্ঠ   25-Apr-2026   107

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: হুমকি দিয়েও জমি দখলে ব্যার্থ সন্ত্রাসীরা ট্রাক্টর চষে এক কৃষকের ক্ষেত তসরুপের ঘটনায় এবার থানাতে অভিযোগ দিয়েছেন মোবারকগঞ্জ চিনিকল কতৃপক্ষ। বুধবার বিকালে ঝিনাইদহের কালীগঞ্জে অবস্থিত দক্ষিনাঞ্চলের বৃহত শিল্প প্রতিষ্টান মোবারকগঞ্জ চিনিকলের এমডি’র পক্ষে সহ-ব্যবস্থাপক (প্রশা ও প্রশি) জামাল উদ্দিন ওই অভিযোগটি দায়ের করেন। উল্লেখ্য, গত সোমবার মিলের বি সাবজোনের চাচড়া গ্রামের মাঠে আখচাষী নান্নুর ৪ বিঘা জমির আখ ক্ষেত ট্রাক্টর দিয়ে চষে নষ্ট করে সন্ত্রাসীরা। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ্য কৃষকও ওইদিনই তিনজনের নাম উল্লেখ করে থানাতে একটি অভিযোগও করেছিল।
মোবারকগঞ্জ চিনিকলের দায়েরকৃত অভিযোগে উল্লেখ করা হয়েছে, মিলটির বি-সাবজোনের ২৩নং ইউনিটের চাচড়া মাঠে দন্ডায়মান ছিল এক একর জমির আখ। গত সোমবার বেলা ১১ টার দিকে পার্শ্ববতী শিবনগর গ্রামের শাকিল, মিন্টু ও বড় মনি নামের তিন ব্যক্তি ট্রাক্টর দিয়ে চষে ক্ষেতটি তসরুপ করে । যা অত্যান্ত অপরাধমুলক কর্মকান্ড।
অভিযোগে আরো বলা হয়, অত্র মিলটি রাষ্টায়াত্ব প্রতিষ্টান। আখ একটি অর্থকারী ফসল এবং মিলের ব্যবহৃত একমাত্র কাচামাল। এজন্য মিলের আখ নষ্টকারী ব্যাক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফির্সাস ইনর্চাজ জেল্লাল হোসেন বলেন, মোবারকগঞ্জ চিনিকলের একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত দ্রুত ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।
উল্লেখ্য, ক্ষতিগ্রস্থ্য কৃষক নান্নু জানান, তিনি ২০২৩ সাল থেকে রেলওয়ের কাছ থেকে বৈধভাবে প্রায় দুই একর জমি লিজ নিয়ে চাষাবাদ করে আসছেন। জমিতে আখ রোপন করে প্রায় ৭/৮ লাখ টাকা খরচও করেছেন। কিন্তু জমি দখলের জন্য সন্ত্রাসীরা তার রোপনকৃত সাড়ে ৪ বিঘা আখক্ষেত ট্রাক্টর দিয়ে চষে নষ্ট করে দেয়। এতে তার প্রায় ৫ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। তিনি বলেন, মিলের থেকে ঋণ ও ধার দেনা করে চাষ করেছি। এখন পুরো ফসল নষ্ট হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন। দোষীদের বিচার ও ক্ষতিপূরণ দাবি করে তিনিও থানাতে অভিযোগ করেছেন।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে বেগুন ক্ষেতে মিলল বিশাল শিলাখণ্ড

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় আকস্মিক...

Photo

খতিয়ে দেখা হচ্ছে বিগত সরকারের আমলে নিয়োগ পাওয়া সব পুলিশ সদস্যের তথ্য

এফএনএস এক্সক্লুসিভ: আসন্ন নির্বাচন ঘিরে খতিয়ে দেখা হচ্ছে বিগত সরকারের...

Photo

গোপালগঞ্জে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

এফএনএস: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে...

Photo

ঝিনাইদহে ছেলের হাতুড়ির আঘাতে মায়ের মৃত্যু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার চুটলিয়া গ্রামে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত