সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মালিয়াট ইউনিয়নে জামায়েত ইসলামীর নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   14-Oct-2025   71

Photo

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ প্রতিবেদক: ১৪ অক্টোবর মঙ্গলবার ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ৮ নং মালিয়াট ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বেথুলী ত্রিমহনী বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মালিয়াট ইউনিয়নে সংগ্রামী আমির জনাব আহসান হাবীবের সভাপতিত্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবু তালিব। তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারলে শুল্ক বিহীন গাড়ি, সরকারি ফ্ল্যাট, সুবিধা নিবে না, দূর্নীতিতে জিরো টলারেন্স, মেধার ভিত্তিতে চাকরি হবে, কর্মীদের সংগঠিত হওয়ার আহ্বান জানান এবং দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ইসলামী আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা তারবিয়াত সেক্রেটারি মাওলানা ওলিউর রহমান। তিনি কর্মীদের আদর্শ, নৈতিকতা ও দ্বীনি দায়িত্ববোধ বৃদ্ধি করার ওপর গুরুত্ব আরোপ করেন।
এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক যুবকদের সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ভূমিকা এবং ইসলামী আন্দোলনের অগ্রযাত্রায় সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মেহেদী হাসান, কর্মী সমাবেশে স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত থেকে আগামীর আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার শপথ নেন।

office@ukantho.com


Photo

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট ২০২৬ ফাইনালে কালীগঞ্জ পৌরসভা দল চ্যাম্পিয়ন

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ...

Photo

গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মূল প্রেরণা কবি কাজী নজরুল: রিজভী

এফএনএস: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল...

Photo

শাওন-সাবাকে ছেড়ে দিলো ডিবি

এফএনএস: অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন এবং অভিনেত্রী সোহানা সাবাকে...

Photo

ফ্যাসিস্ট আখ্যা দিয়ে নড়াইলে এনসিপির সদস্য ইউপি চেয়ারম্যানকে মারধর

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত