রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জের শতবর্ষী খালটি মৃতপ্রায়: পুনরুদ্ধারের দাবী

উচ্চকন্ঠ   09-Jul-2025   66

Photo

হোসনে মোবারক তাসিন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার আড়পাড়া ও নিশ্চিন্দপুর এলাকার বুক চিরে প্রবাহিত হয়ে চিত্রা নদীতে মিশেছে এক শতবর্ষী খাল— যেটি স্থানীয়দের কাছে পরিচিত ‘আড়পাড়া পরমানিক পাড়া খাল’ নামে। অবদার মাঠ থেকে উৎপত্তি হওয়া এই খাল একসময় ছিল এলাকার কৃষি ও বসতবাড়ির পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম। আজ সেটিই যেন পরিণত হয়েছে মশার আঁতুড়ঘর আর ময়লার ভাগাড়ে।
খালটির দৈর্ঘ্য প্রায় অর্ধ কিলোমিটার এবং প্রস্থ ১৫ ফুট। বর্ষাকালে খালটি মাঠের পানি নিষ্কাশনের মাধ্যমে এলাকার ধানখেতগুলোকে প্লাবিত হওয়া থেকে রক্ষা করে। এছাড়া খালটি শহরের ভেতর দিয়ে যাওয়ায় বসতবাড়ির পানি নিষ্কাশনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু বর্তমানে খালটির অবস্থা আশঙ্কাজনক — দখল, ভরাট এবং দূষণে প্রায় বিলুপ্তির পথে।
শুষ্ক মৌসুমে খালটিতে পানি চলে যায় ড্রেনের মতো ধীর গতিতে, আর বর্ষায় খালটি মাঠের পানি সরিয়ে দেয়। এতে করে মাঠের কৃষকদের জন্য এই খালটি অনেক উপকারের ছিলো । কিন্তু এখন সেই খাল দখল হয়ে যাচ্ছে মানুষের দ্বারা, এবং ময়লা-আবর্জনা ফেলার অভ্যাসে এটি হয়ে উঠেছে এক দুর্গন্ধময় পরিবেশ দূষণের উৎস।
একজন স্থানীয় বাসিন্দা জানান, “খালটিকে যেভাবে দখল করে ফেলা হচ্ছে, তাতে ভবিষ্যতে পানি নিষ্কাশনের আর কোনো পথ থাকবে না। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মশার অত্যাচার — দিনে-দুপুরে মশারি টাঙিয়ে থাকতে হয়।” তিনি আরও বলেন, “আমরা চাই প্রশাসন দ্রুত এই খালটি পরিষ্কার করুক এবং খননের উদ্যোগ নিক।”
অবাক করার মতো বিষয় হলো, এই খাল নিয়ে এখন পর্যন্ত কালীগঞ্জ পৌরসভা কোনো ধরনের উদ্যোগ নেয়নি। অথচ এটি একটি জনস্বাস্থ্য এবং পরিবেশগত সংকট হয়ে দাঁড়িয়েছে। খালপাড়ের দুর্গন্ধ এবং মশার উপদ্রব এলাকাবাসীর স্বাভাবিক জীবনকে বিপর্যস্ত করে তুলছে। বিশেষ করে বর্তমান সময়ের ডেঙ্গুর প্রকোপে এটি কালিগঞ্জবাসীকে চোখ রাঙাচ্ছে।
এই শতবর্ষী খালকে বাঁচাতে হলে এখনই নিতে হবে কার্যকর উদ্যোগ। দ্রুত খনন, দখলমুক্তকরণ, ও নিয়মিত পরিষ্কারের মাধ্যমে এটিকে নতুন করে প্রাণ ফিরিয়ে দেওয়া সম্ভব। নইত , এই খাল হারিয়ে যাবে মানুষের দখল ও অবহেলার থাবায় — যার মূল্য দিতে হবে ভবিষ্যৎ প্রজন্মকে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির আত্মপ্রকাশ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের উন্নয়নে আমরা সবাই...

Photo

ইতিহাসের সেরা নির্বাচন হবে এবার: ইউএনডিপি

এফএনএস: জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টেফান...

Photo

এনসিপি শাপলা প্রতীকেই নির্বাচন করবে: সারজিস

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস...

Photo

পরিবারতন্ত্রের সংস্কৃতি চিরতরে মুছে দিতে চাই: জামায়াত আমির

এফএনএস: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যুব...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত