শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

চার মাসের সন্তানকে বিক্রি করে মোবাইল ও অলংকার কেনেন মা!

উচ্চকন্ঠ   18-Apr-2025   63

Photo

এফএনএস: চার মাসের শিশু সন্তানকে ৪০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছেন মা। সেই টাকা দিয়ে মা কিনেছেন নাকের নথ, পায়ের নুপুর, মোবাইল ফোন ও জুতা। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মধুপুর পৌরশহরের পুন্ডুরা শেওড়াতলা এলাকায়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুটির বাবা থানা পুলিশকে ঘটনা জানালে শিশুটিকে উদ্ধারের জন্য সারা রাত অভিযান চালায়। শুক্রবার ভোরে শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দেয় পুলিশ। শিশুটির পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পুন্ডুরা শেওড়াতলা এলাকার আজম আলীর ছেলে রবিউল ইসলামের সঙ্গে গোপালপুরের বলাটা গ্রামের লিটন মিয়ার মেয়ে লাবনী আক্তার লিজার দুই বছর আগে বিয়ে হয়। ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে তাদের এ বিয়ে। বিয়ের কিছুদিন পর থেকেই রবিউলের অসচ্ছলতার কারণে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য দেখা দেয়। অবস্থা বেগতিক দেখে রবিউল সংসারে শান্তির প্রয়োজনে বাড়ির পাশেই ঘরভাড়া নিয়ে বসবাস শুরু করেন। গত চার মাস আগে তাদের সংসারে একটি ছেলে সন্তান জন্ম নেয়। স্বামীর সঙ্গে মনোমালিন্য হওয়ায় কোলের সন্তান ৪০ হাজার টাকায় বিক্রি করে দেন স্ত্রী। স্বামী রবিউল ইসলাম বলেন, আমাদের ছেলে তামিমের জন্মের পর থেকে সংসারে শান্তি ফিরে আসে। অল্প কয়েক দিন আগে লাবনী আমার ছেলে তামিমকে নিয়ে তার বোনের বাড়ি ভ‚ঞাপুরে যায়। কয়েকদিন পর বাড়ি আসতে বললে দুর্ব্যবহার করে। আমার সঙ্গে ঘরসংসার করবে না বলে সাফ জানিয়ে দেয়। আমি কয়েক দিন পর আবার ফোন করে বলি, তামিমের দাদা অসুস্থ। ছেলেকে নিয়ে আসো। সে তামিমকে দেখতে চাচ্ছে। লাবনী তাতেও ফিরে আসেনি। অনেক যোগাযোগের পর গত বৃহস্পতিবার লাবনী সন্তান বিক্রি করে ফেলার খবর দেয়। পরে কৌশলে তাকে ভ‚ঞাপুর থেকে পাকুটিয়ায় ডেকে এনে ধরে বাড়ি নিয়ে আসি। এ সময় সে সন্তান বিক্রি করার কথা স্বীকার করে। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়। শিশুটির মা লাবনী আক্তার লিজা বলেন, আমার মাথা ঠিক ছিল না। আমি মনির নামের একজনের সহযোগিতায় ১০ এপ্রিল সিরাজগঞ্জের এক ব্যক্তির কাছে ৪০ হাজার টাকায় তামিমকে বিক্রি করেছি। ওই টাকা দিয়া মোবাইল, পায়ের নূপুর, নাকের নথ ও জুতা কিনছি। সন্তান বিক্রি করে আমি ভুল করেছি। এ বিষয়ে মধুপুর থানার ওসি এমরানুল কবীর বলেন, বিষয়টি জানার পর ওসি তদন্ত রাসেল আহমেদের নেতৃত্বে মধুপুর থানা পুলিশের একটি টিম ও স্থানীয়দের সহযোগিতায় গত বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়।

office@ukantho.com


Photo

নড়াইল-যশোর মহাসড়কে বাস ও ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইল-যশোর মহাসড়কের যশোরের...

Photo

অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে ডাকসুতে বিজয়ী হবে ছাত্রদল: রিজভী

এফএনএস: অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

Photo

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ফ্যাসিবাদী শাসক পলায়নে বাধ্য হয়েছে: আলী রীয়াজ

এফএনএস: জনসাধারণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ফ্যাসিবাদী শাসক পলায়নে বাধ্য...

Photo

নড়াইলে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি আবেদ গ্রেপ্তার

কাজী আতিকুল ইসলাম, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলের কালিয়া উপজেলায় ১ হাজার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত