মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

নরসিংদীতে প্রতিপক্ষের গুলিতে গৃহবধূ নিহত

উচ্চকন্ঠ   19-Sep-2025   52

Photo

এফএনএস: নরসিংদীর চরাঞ্চল আলোকবালিতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে আলোকবালি ইউনিয়নের বীরগাঁও সাতপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ফেরদৌসী আক্তার (৩৫) সাতপাড়া গ্রামের রায়েস আলীর স্ত্রী। স্থানীয়রা জানান, এলাকার আধিপত্ব বিস্তারকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে সদর উপজেলার চরাঞ্চল আলোকবালীতে বিবদমান দুটি গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে গত গত বৃহস্পতিবার ভোরে দু’পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে ইদন মিয়া (৬২) নামে এক বিএনপির কর্মী নিহত হন। এই হত্যাকান্ড ও সংঘর্ষের জেরে শুক্রবার দুপুরে প্রতিপক্ষরা ককটেল বিস্ফোরণ ঘটায় ও গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ফেরদৌসী আক্তার ঘটনাস্থলে নিহত মারা যান। খবর পেয়ে বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের লাশ হাসপাতালে আনা হয়নি। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, আলোকবালীর চরাঞ্চলে প্রতিপক্ষের ছোড়া গুলিতে এক নারী নিহত হয়েছেন। ঘটনার বিস্তারিত জানতে কাজ করছে জেলা পুলিশ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এর আগে গত বৃহস্পতিবার দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ইদন মিয়া নামের এক বৃদ্ধ নিহত হন। এ সময় আরও পাঁচজন গুরুতর আহত হন।

office@ukantho.com


Photo

খুলনায় হাত-পা বাঁধা ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

এফএনএস: খুলনায় হাত-পা বাঁধা অবস্থায় ক্ষতবিক্ষত অজ্ঞাতপরিচয় এক যুবকের...

Photo

গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: ডা. জাহিদ

এফএনএস: গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে দেশী-বিদেশী ষড়যন্ত্র চলছে বলে...

Photo

কালীগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে এক চেকে ১২ লক্ষ টাকা তুলে আত্মসাতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: কালীগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ...

Photo

ময়মনসিংহে তুচ্ছ ঘটনায় যুবককে কুপিয়ে হত্যা

এফএনএস: তুই বলার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ময়মনসিংহ নগরীতে মো. সজীব...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত