সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ২ জন নিহত

উচ্চকন্ঠ   10-Sep-2025   49

Photo

এফএনএস: কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত পাঁচজন। গত মঙ্গলবার দিনগত রাত ১টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান কান্দিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে নিহত একই গ্রুপের সারভান সরদারের (৩৫) লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আর বায়জীদ সরদারের (৪৫) লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। নিহতরা একই গ্রামের বিছার সরদার ও হাসেম সরদারের ছেলে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে বায়জীদ সরদার ও সোহেল মন্ডল গ্রুপের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরই জেরে গত মঙ্গলবার গভীর রাতে দুই গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে সরদার গ্রুপের সারভান সরদার ঘটনাস্থলে নিহত হন এবং গুরুতর আহত হন বায়জীদ সরদার। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলে নেওয়া হলে সেখানে তিনি মারা যান। সংঘর্ষে উভয় গ্রæপের অন্তত পাঁচজন আহত হয়েছেন। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাস্থল থেকে নিহত সারভান সরদারের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দৌলতপুর থানার ওসি মো. সোলাইমান শেখ বলেন, স্থানীয় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে একজন ঘটনাস্থলে এবং অপর একজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিহত হয়েছে বলে খবর শুনেছি। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চালানো হচ্ছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা আটক

এফএনএস: ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বাসে অগ্নিসংযোগ...

Photo

দেশকে পুনরায় গড়ে তোলার চেষ্টা করছেন তারেক রহমান: ফখরুল

এফএনএস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশকে...

Photo

ঝিনাইদহে এসএসসিতে ২২৬ ছাত্রী অনুপস্থিত, বাল্যবিয়েই প্রধান কারণের আশঙ্কা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের ছয় উপজেলায় চলতি বছরের এসএসসি...

Photo

ঝিনাইদহে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে সুস্বাস্থ্যের জন্য...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত