রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

রাতের আধারে জেলা পরিষদের আমগাছ কেটে দেওয়ার অভিযোগ

উচ্চকন্ঠ   17-Mar-2025   59

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার ০৫নং কুমড়াবাড়ীয়া ইউনিয়নের তাইল পল্লীবিদ্যুৎত বাজারে এলজিইডি রোডের মাথায় জেলা পরিষদের জায়গায় থাকা আমগাছ রাতের আধারে কেটে দেওয়ার লিখিত অভিযোগ করেছে ঝিনাইদহ জেলা প্রশাসকের কাছে মিজানুর রহমান নামের একজন ব্যবসায়ী।
তার লিখিত অভিযোগে উল্লেখ করেন, রাউতাইল পল্লীবিদ্যুৎত বাজারে মার্কেট ও বসত বাড়ী নির্মান করিয়া ভোগদখল করিয়া আসিতেছি। বর্তমানে পল্লীবিদ্যুৎত বাজার থেকে রাইতাইল হইয়া জাড়গ্রাম পর্যন্ত পাকা রাস্তা নির্মানের কাজ চলিতেছে। আমার মালিকানাধীন মার্কেট এর সম্মুখে এলজিইডি রাস্তার মাগ, জেলা পরিষদ এর জায়গায় একটি আমগাছ রোপন করি। যাহার নিচেই রাউতাইল বাজারে অস্থায়ী ভাবে ব ক্স বসে। কিন্তু গত ইং১৬/০৩/২০১ তারিখে রাত্রের আধারে রাউতাইল গ্রামের আনার উদ্দিনের ছেলে মুকুল, কফিল উদ্দিনের ছেলে ওসমান আমগাছটি কাটিয়া রাতের আধারে নিয়া গিয়াছে। সকালে স্থানীয় জনসাধরন বাজার আসিয়া দেখিতে পায় যে, বাজারে থাকা জেলা পরিষদের জায়গায় অবস্থিত আমগাছটি নাই। পরবর্তীতে বাজার সংলগ্ন বসবাসকৃত লোকজনের নিকট জিজ্ঞাসাবাদ করিলে তাহারা প্রকাশ করে যে, উপরোক্ত তিন জন কাটিয়া লইয়া গিয়াছে। বিষয়টি অদ্যই উপরোক্ত মুকুল, ও ওসমানের নিকট জিজ্ঞাসা করিলে তাহারা সরকারি জায়গায় থাকা গাছকাটার কথা দম্ভভরে স্বীকার করে, এবং বলে যে, সরকারি গাছ কেটেছি তাতে তোদের কি। বেশি বাড়ী বাড়াবাড়ী করিলে খুন করে ফেলিবে। বিয়টি লইয়া এলাকায় উত্তেজনা স্লিাজ করিতেছে। বিধায় বিষয়টি তদন্ত পূর্বক আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

office@ukantho.com


Photo

ফরিদপুরে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর-আগুন

এফএনএস: ফরিদপুরের সালথায় পূর্ব বিরোধের জের ধরে আওয়ামী লীগ ও বিএনপির...

Photo

মহেশপুর বেলেমাঠ সড়কে ডাকাতির কবলে বাবলু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর...

Photo

ঝিনাইদহে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন...

Photo

স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় স্বেচ্ছাসেবক দল নেতাসহ গ্রেপ্তার ৪

এফএনএস: খাগড়াছড়িতে এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত