সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

চব্বিশের আন্দোলনে বুদ্ধিজীবীরা অনুপস্থিত ছিলেন: গভর্নর

উচ্চকন্ঠ   04-Aug-2025   52

Photo

এফএনএস: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, চব্বিশের আন্দোলনে অ্যাবসেন্ট (অনুপস্থিত) ছিলেন বুদ্ধিজীবীরা। দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছিলেন তারা। ৬৯ ও ৭১-এ যাদের পেয়েছিলাম, তাদের এ পর্বে পাইনি। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সোমবার বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক স্মরণানুষ্ঠানে এ কথা বলেন গভর্নর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। আরও উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরীসহ কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ড. আহসান এইচ মনসুর বলেন, আজকের দিনটি গুরুত্বপূর্ণ। মার্চ টু ঢাকা ছিল স্বৈরাচার পতনের সূচনা। সবসময় ছাত্ররাই নেতৃত্ব দিয়েছে। একসময় আমরা হতাশ ছিলাম, ছাত্রদের মধ্যে সহনশীলতা এসেছিল, কিন্তু তারাও আবার জেগে উঠেছে। ছাত্রদের সঙ্গে যখন সাধারণ জনগণ মিলে যায়, তখন কোনো স্বৈরাচারী সরকারই টিকতে পারে না। তিনি আরও বলেন, আমরা এমন একটি আর্থিক খাত গড়তে চাই, যা আগের অবস্থায় ফিরে না যায়। অর্থ উপদেষ্টা আমাদের সহযোগিতা করবেন বলে আশাবাদী। ব্যাংক কোম্পানি আইন বাস্তবায়ন হলে সংকট থাকবে না। শহীদদের রক্ত বৃথা যাবে না, আমরা আমানতকারীদের স্বার্থরক্ষা করবো- সেইসঙ্গে দেশের স্বার্থও রক্ষা হবে। অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক বলেন, জুলাইজুড়ে চলা আন্দোলন ছিল কোটা সংস্কার থেকে শুরু হয়ে স্বৈরাচার পতনের এক ঐতিহাসিক অধ্যায়। এটাকে আমরা দ্বিতীয় স্বাধীনতা বলি। শহীদের রক্তের ঋণ শোক প্রকাশে শোধ হবে না, তবে আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠা করতে পারলে সেই ঋণের কিছুটা হলেও মর্যাদা রক্ষা করা যাবে।

office@ukantho.com


Photo

জুলাই সনদের দাবিতে ঝিনাইদহে শিক্ষার্থীদের বিক্ষোভ

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণপত্রের...

Photo

বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

এফএনএস: খুলনায় বাড়ি থেকে ডেকে নিয়ে মো. রাশেদ কাজী (২০) নামে এক যুবককে...

Photo

শহিদুল আলমসহ আটকরা মুক্ত: প্রেস উইং

এফএনএস: প্রখ্যাত বাংলাদেশি ফটোগ্রাফার এবং মানবাধিকার কর্মী শহিদুল...

Photo

শিবিরের বিরুদ্ধে গুজব ছড়ানোর দায়ে বিএনপির ৩ নেতাকর্মীর নামে থানায় অভিযোগ

এফএনএস: চট্টগ্রামের মহসিন কলেজের এক ছাত্রীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত