শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

স্বাস্থ্য

পরিবর্তনের মানসিকতা নিয়ে চিকিৎসাসেবায় আত্মনিয়োগ করুন: প্রধান উপদেষ্টা

উচ্চকন্ঠ   12-May-2025   75

Photo

এফএনএস: চিকিৎসকদের পরিবর্তনের মানসিকতা নিয়ে চিকিৎসাসেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে সিভিল সার্জন সম্মেলন ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে চিকিৎসকদের প্রতি তিনি এ আহ্বান জানান। জেলা সিভিল সার্জনদের নিয়ে দুদিনব্যাপী সম্মেলন সোমবার শুরু হয়েছে। বাংলাদেশে প্রথমবারের মতো এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। প্রধান উপদেষ্টা সিভিল সার্জনদের উদ্দেশে বলেন, আমাদের যতটুকু চিকিৎসা সরঞ্জাম বা সুযোগ-সুবিধা রয়েছে, এই পরিস্থিতির মধ্যে যদি আমরা পরিবর্তনের জন্য নিজের মন ঠিক করতে পারি, তাহলে আমি নিশ্চিত বাংলাদেশের স্বাস্থ্যসেবার ২৫ শতাংশ উন্নতি হয়ে যাবে। তিনি আরও বলেন, সিভিল সার্জন সম্মেলনের উদ্বোধনের মধ্য দিয়ে নতুন মানসিকতার উন্মোচন করছি এবং সেই সঙ্গে বাংলাদেশের স্বাস্থ্যখাতের নতুনভাবে পথচলা শুরু হলো। অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বক্তব্য দেন।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে ৩ মাস বয়সী অসুস্থ রাফির পাশে দাঁড়ালেন মানবিক ইউএনও রেজওয়ানা নাহিদ

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: অভাব-অনটনের সংসার। অন্যের জমিতে কৃষি...

Photo

অন্তর্বর্তীকালীন সরকারের সামনে এখন অনেক চ্যালেঞ্জ: আইসিজি

এফএনএস: বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর ব্যাপক জনসমর্থন নিয়ে দায়িত্ব...

Photo

নারায়ণগঞ্জে হাতবোমা বিস্ফোরণে ডাকাত নিহত, গণপিটুনিতে আহত ২

এফএনএস: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ডাকাতির সময় নিজের ছোড়া হাতবোমায়...

Photo

প্রয়োজনীয় সংস্কার, গণহত্যার বিচারের পর পিআর পদ্ধতিতে নির্বাচন: মুফতি রেজাউল করিম

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ইসলামী আন্দোলন বাংলাদেশের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত