বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

শিক্ষা

২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত

উচ্চকন্ঠ   22-Jul-2025   63

Photo

এফএনএস: আগামীকাল ২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার এ ঘোষণা দেন। পরে অন্তর্বর্তী সরকারের এক বিবৃতিতে এ কথা জানানো হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে এ বিবৃতি পাঠানো হয়। শিক্ষা উপদেষ্টা সি আর আবরারকে উদ্ধৃত করে বিবৃতিতে বলা হয়, ২৪ জুলাই অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষার তারিখ নিয়মিত পরীক্ষা শেষে ঘোষণা করা হবে। রুটিন অনুযায়ী ওই দিন (২৪ জুলাই) অর্থনীতি প্রথম পত্র/প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর আগে মঙ্গলবারের পরীক্ষাও স্থগিত করা হয়। রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর বিমান গত সোমবার দুপুরে বিধ্বস্ত হয়। এতে মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এদিন দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকছে। বিমান বিধ্বস্ত হয়ে সবশেষ ৩১ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

office@ukantho.com


Photo

১৭ বছর পর দেশে ফিরলেন তারেক রহমান

এফএনএস: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক...

Photo

নাজমুল হোসেনের প্রচেষ্টা ও ইউএনওর হস্তক্ষেপে দীর্ঘ ছয় মাস পর বুকসমান কাদা থেকে মুক্তি পেল ৪টি মহিষ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার স্বরূপপুর...

Photo

হরিণাকুন্ডতে পল্লীবিদ্যুত কর্তৃপক্ষের উদাসীনতায় সড়ক মাঝেই ২৩ খুঁটি রেখে করা হয়েছে সংস্কারের কাজ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: চলছে গাড়ি, হেঁটে যাচ্ছেন পথচারীরা।...

Photo

গাইবান্ধায় দুপক্ষের সংঘর্ষে নিহত ১

এফএনএস: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিরোধপূর্ণ জমির ধান কাটা নিয়ে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত