সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

শোকসভায় মির্জা ফখরুলকে দেখেই দাঁড়িয়ে সম্মান জানালেন তারেক রহমান

উচ্চকন্ঠ   16-Jan-2026   85

Photo

এফএনএস: রাজধানীর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোকসভা চলছিল। সেসময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত হলে তাকে দেখেই আসন ছেড়ে দাঁড়িয়ে যান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। করেন করমর্দন ও কুশল বিনিময়। শুক্রবার বিকেলে সভা চলার সময় দলের মহাসচিবের প্রতি তারেক রহমানের এই বিনয়ী সম্মান প্রদর্শন সবার নজর কেড়েছে। এ সময় দেখা যায়, তারেক রহমান আসন ছেড়ে উঠতে উঠতেই তাকে মির্জা ফখরুল বারবার বসার অনুরোধ জানান। একপর্যায়ে তিনি নিজে সামনে এগিয়ে গিয়ে তারেক রহমানকে হাত ধরে আসনে বসান। শোকসভায় উপস্থিত আমন্ত্রিত অতিথি ও নাগরিকদের মধ্যে এ দৃশ্যটি তাৎপর্যবহ মুহূর্ত হিসেবে আলোচিত হয়। অনেকেই এটিকে দলের বয়োজ্যেষ্ঠ নেতাদের প্রতি তারেক রহমানে সম্মান প্রদর্শন এবং শীর্ষ নেতৃত্বের পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও ঐক্যের প্রতীক হিসেবে দেখছেন। নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই শোকসভায় রাজনৈতিক নেতারা মঞ্চে বক্তব্য না দিয়ে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

সংস্কারে মতভেদ থাকলে নির্বাচিত সরকারের হাতে ছাড়তে হবে: আমির খসরু

এফএনএস: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

Photo

খালেদা জিয়া ছিলেন বলেই দেশের সার্বভৌমত্ব সুরক্ষিত ছিল: রিজভী

এফএনএস: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন,...

Photo

নুরের মাথায় রক্তক্ষরণসহ নাকের হাড় ভেঙেছে, ক্ষতি হয়েছে চোখেরও: অবস্থা স্থীতিশীল, তবে শঙ্কামুক্ত নয়

এফএনএস: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর গুরুতর আহত অবস্থায় ঢাকা...

Photo

ঝিনাইদহে গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক ডায়লগ, মানবাধিকার জার্নালিস্ট নেটওয়ার্ক গঠিত, আহ্বায়ক রাজিব হাসান ও সদস্য সচিব শাহানুর আলম

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত