বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে কৃষি অফিসের উদ্যোগে পার্টনার কংগ্রেস অনুষ্টিত

উচ্চকন্ঠ   26-May-2025   50

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহের কালীগঞ্জে ২০২৪-২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিফ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ এর আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্টিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত ওই অনুষ্টানের উদ্বোধন করেন প্রধান অতিথি কৃষি সম্প্রসারন অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস। পার্টনার কংগ্রেস অনুষ্টানে কালীগঞ্জের কৃষক সংগঠনের প্রতিনিধি, সরকারী কর্মকর্তা, কৃষি উদ্যোক্তা, গনমাধ্যমকর্মী, এনজিও ও শিক্ষক সহ শতাধিক প্রতিনিধিগন অংশ নেন।
কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন, ঝিনাইদহ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক ষষ্টি চন্দ্র রায়। অনুষ্টানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মাহাবুব আলম রনি। এ সময় অতিথিগন তাদের বক্তব্যে বলেন, কৃষকদের পার্টনার সংগঠনের মাধ্যেমে কৃষি কাজে একত্রিত করা হলে উন্নয়ন সহজ হবে। এতে কৃষক ও কৃষিতে ব্যাপক সাম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে।
কালীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আক্তারুজ্জামান মিয়ার সঞ্চালনায় অনুষ্টানে আরো বক্তব্য রাখেন, পাটনার কংগ্রেস প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মেখ সাজ্জাত হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা স ম রাশিদুল ইসলাম, গনমাধ্যমকর্মী সমকাল প্রতিনিধি জামির হোসেন ও এনজিও প্রতিনিধি শিবুপদ বিশ্বাস প্রমুখ।

office@ukantho.com


Photo

চীনের স্বল্পমেয়াদি ভিসা আরও সহজ হলো

এফএনএস: স্বল্পমেয়াদি ভিসা আবেদনকারীদের জন্য শর্ত শিথিল করেছে ঢাকার...

Photo

জাতীয় পর্যায়ে শীর্ষ স্থানে ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ইলেকট্রনিক ডাটা ট্র্যাকিংসহ জনসংখ্যা...

Photo

ঝিনাইদহে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে দিনব্যাপী পালা নাট্যের অভিনয়...

Photo

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক ও যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন (৫৮...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত