প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জে বেদে ও হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন
উচ্চকন্ঠ 03-Jul-2025 76
হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বেদে এবং হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে। ৩ জুলাই বৃহস্পতিবার উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) দেদারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ঝিনাইদহ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবদুল কাদের।এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মমিনুর রহমান, কালীগঞ্জ উপজেলার সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম,বাংলাদেশ বেতারের জেলা সংবাদদাতা আহসান কবির, প্রশিক্ষক শাহিদা খাতুন প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বেদে জনগোষ্ঠীর ২০ জন নারী এবং হিজড়া জনগোষ্ঠীর ১৫ জন সদস্যসহ সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। ২০২৪-২০২৫ অর্থ বছরে বেদে এবং হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক কর্মসূচির আওতায় ব্লক বাটিক এবং বিউটিফিকেশন বিভাগে যথাক্রমে ২০ ও ১৫ দিনের প্রশিক্ষণ গ্রহণ করবে প্রান্তিক এই দুই জনগোষ্ঠীর সদস্যরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবদুল কাদের বলেন, এটি মূলত সমাজে অবহেলিত বেদে এবং হিজড়া জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নের জন্য আয়োজিত প্রশিক্ষণ কার্যক্রম। এই কার্যক্রমের মাধ্যমে তাদের বিভিন্ন দক্ষতা উন্নয়ন ও সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হবে। এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো
বেদে ও হিজড়া জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন করা।তাদের আত্ম-নির্ভরশীল করে সমাজে স্বাভাবিক জীবনযাপনের সুযোগ করে দেয়া।তাদের দক্ষতা বৃদ্ধি করা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।সমাজের মূল স্রোতে তাদের একীভূত করা।
office@ukantho.com