শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে শহীদ আসলামের ৩৭তম শাহাদত বার্ষিকী পালিত

উচ্চকন্ঠ   18-Nov-2025   70

Photo

একরামুল ইসলাম তুষার কালীগঞ্জ,প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৭ নং রায়গ্রাম ইউনিয়নের বুজিডাঙ্গা মুন্দিয়া গ্রামে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
মঙ্গলবার (১৮ নভেম্বর)বিকাল ৪টায় শহীদ আসলাম হুসাইন-এর ৩৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ৭ নং রায়গ্রাম ইউনিয়নের বুজিডাঙ্গা মুন্দিয়া গ্রামে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।এলাকাবাসীওবিভিন্নসামাজিক-রাজনৈতিক সংগঠনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় জনতা, শিক্ষার্থী, তরুণ ও প্রবীণসহ নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শহীদের জীবনের আদর্শ, তার ত্যাগ, দেশপ্রেম এবং অবদানের বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা হয়। বক্তারা বলেন, শহীদ আসলাম হুসাইন ছিলেন এক আদর্শিক, নীতিবান ও সংগ্রামী ব্যক্তিত্ব। ন্যায়বিচার প্রতিষ্ঠা, সামাজিক মূল্যবোধ রক্ষা ও মানবতার সেবায় তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাকসু ভিপি মুস্তাকুর রহমান জাহিদ। তিনি বলেন, শহীদ আসলাম হুসাইন ছিলেন আদর্শিক দৃঢ়তা ও সাহসিকতার প্রতীক। সত্য ও ন্যায়ের পথে চলতে গিয়ে তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন। আজকের প্রজন্মকে তার জীবন থেকে শিখতে হবে যে, নীতি ও আদর্শকে ধরে রাখলে মানুষ যেমন সমাজে সম্মান পায়, তেমনি জাতির জন্য হতে পারে প্রেরণার বাতিঘর। তিনি আরও বলেন - শহীদের রক্ত যেখানে পড়ে সেখানে ইসলামের কাজ আরও উন্নত হয়ে য়ায়।
আমাদের সমাজে মানবিক, নৈতিক ও মূল্যবোধ-বান্ধব পরিবেশ তৈরির জন্য শহীদের আদর্শকে ঘরে ঘরে ছড়িয়ে দিতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – ঝিনাইদহ-৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবু তালিব তার বক্তব্যে বলেন,একজন প্রকৃত শহীদ কখনো মৃত্যুবরণ করেন না—তার আদর্শ ও ত্যাগ মানুষের হৃদয়ে চিরজীবী হয়ে থাকে। আসলাম হুসাইন ছিলেন

office@ukantho.com


Photo

অতীত পেছনে ফেলে সামনে যাওয়ার বড় সুযোগ এসেছে বাংলাদেশের: ভলকার টুর্ক

এফএনএস: জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনার ভলকার টুর্ক বলেছেন, বাংলাদেশের...

Photo

ঝিনাইদহে আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টের সমাপনী...

Photo

ঝিনাইদহের শারদীয়া দুর্গাপূজার প্রতিমা তৈরি করতে শেষ মুহূর্তে ব্যস্ত কারু শিল্পীরা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: আকাশ জুড়ে সাদা মেঘের আনাগোনা শরতের...

Photo

ঈদ শেষে স্বস্তিতেই ঢাকায় ফিরছে মানুষ, যাচ্ছে অনেকে

এফএনএস: প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে রাজধানীতে ফিরতে শুরু...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত