মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহ দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   10-Nov-2025   152

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: তারুণ্যের একতায়, দুর্নীতিমুক্ত বাংলাদেশ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহ অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা। সোমবার সকালে ঝিনাইদহের কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজে এ প্রতিযোগিতার আয়োজন করে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি(দুপ্রক)।
দুর্নীতি রোধে কঠোর শাস্তিই সর্বোত্তম সমাধান শীর্ষক এই বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজ ও পৌর মডেল স্কুল এন্ড কলেজের বিতার্কিকরা। উভয় দলই পক্ষে বিপক্ষে তাদের যুক্তি তুলে ধরেন। পক্ষে থাকা দল যুক্তি দেয় দেশে দুর্নীতি দমন করতে হলে কঠোর শাস্তির ভয় থাকা প্রয়োজন, তখন বড় দুর্নীতিবাজরাও থমকে যাবে। অন্যদিকে বিপক্ষে থাকা দল বলে শুধুমাত্র কঠোর শাস্তি নয়, প্রয়োজন সচেতনতা, মূল্যবোধ ও স্বচ্ছতা তৈরি, তবেই দীর্ঘমেয়াদে দুর্নীতি কমবে।
প্রতিযোগিতা শেষ বিজয়ী ও রানার্সআপ পক্ষের মাঝে ট্রফি তুলে দেন অতিথিরা। সেসময় সরকারি কেসি কলেজের প্রভাষক ফরিদ উদ ইসলাম, সহকারী অধ্যাপক ফজলে রাব্বি, দুপ্রক জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক এন এম শাহজালাল, বর্তমান আহবায়ক বাবুল কুমার কুন্ডুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
আয়োজকরা জানান, এমন আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী চেতনা আরও জোরদার হবে এবং ভবিষ্যৎ নেতৃত্ব হবে দায়িত্ববান ও নীতিবান।

office@ukantho.com


Photo

মোটরসাইকেলে বাসের ধাক্কায় তিন বন্ধুর মৃত্যু

এফএনএস: নরসিংদীর শিবপুরে মোটরসাইকেলে বাসের ধাক্কায় তিন বন্ধু প্রাণ...

Photo

ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে: আমির খসরু

এফএনএস: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

Photo

রামিসা ধর্ষণ-হত্যা মামলার রায় হওয়ায় ‘জনপ্রত্যাশা পূরণ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

এফএনএস: দ্রুত সময়ের মধ্যে শিশু রামিসা আক্তার ধর্ষণ-হত্যা মামলার রায়...

Photo

নির্বাচনে বিএনপি জয়ী হলে পাচার করা টাকা ফিরিয়ে আনা সম্ভব হবে: দুদু

এফএনএস: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আগামী নির্বাচনে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত