সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

ভোট দিলে ধানের শীষে, দেশ গড়বো মিলেমিশে: তারেক রহমান

উচ্চকন্ঠ   12-Aug-2025   46

Photo

এফএনএস: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ গড়ার সুযোগ পেতে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। তারেক রহমান বলেন, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ দিন। ভোট দিলে ধানের শীষে, দেশ গড়বো মিলেমিশে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি করাই হচ্ছে আগামী দিনের বিএনপির মূল রাজনীতি। প্রতিহিংসা এড়িয়ে চললে দেশে সব সম্ভাবনার দুয়ার উন্মোচিত হবে। বিএনপি ক্ষমতায় এলে নতুন কুঁড়ি পুনরায় চালু করা হবে, যোগ করেন তিনি। শ্লোগাননির্ভর রাজনীতির দিন ফুরিয়ে এসেছে জানিয়ে তারেক রহমান বলেন, শুধু প্রতিশ্রুতি নয়, বিএনপি প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশ্বাস করে। এছাড়া দেশে জনগণের শক্তি প্রতিষ্ঠায় সবার সমর্থনের প্রত্যাশা জানান তারেক রহমান।

office@ukantho.com


Photo

নির্বাচন নিয়ে বিতর্ক ফ্যাসিবাদকে সুযোগ করে দিতে পারে: এ্যানি

এফএনএস: নির্বাচন নিয়ে বিতর্ক জাতির জন্য আরেকটি ক্রান্তিকাল হয়ে যেতে...

Photo

নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে দুই শিশুর মৃত্যু

এফএনএস ফেনীর ছাগলনাইয়া পৌরসভার সাতবাড়ি সড়কের একটি নির্মাণাধীন ভবনের...

Photo

স্থানীয় সরকার নির্বাচন করতে অন্তত দুই বছর লাগবে: মান্না

এফএনএস: স্থানীয় সরকার নির্বাচন করতে অন্তত দুই বছর সময় লাগবে বলে মন্তব্য...

Photo

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় দুই স্কুলছাত্র নিহত

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার দড়িগোবিন্দপুর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত