সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই: প্রেস সচিব

উচ্চকন্ঠ   19-Jul-2025   67

Photo

এফএনএস: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন যেভাবে নির্ধারিত হয়েছে, সেভাবেই সময়মতো অনুষ্ঠিত হবে। আপনারা দেখবেন, একটি সুন্দর পরিবেশে শান্তিপূর্ণ একটি নির্বাচন হবে। এটি বাংলাদেশের ইতিহাসে ‘ওয়ান অব দ্য বেস্ট’ নির্বাচন হবে। শনিবার কুমিল্লা বার্ডের ময়নামতি অডিটোরিয়ামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একটি আন্তর্জাতিক ইভেন্টে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। পিআর পদ্ধতি নিয়ে তিনি বলেন, এ বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা চলছে। বুঝতে হবে-এখন সবাই কথাবার্তা বলছে, কেউ বয়কট করছে না। প্রতিদিন ভালো পরিবেশে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হচ্ছে। অনেক দেশে এ ধরনের বিষয় নিয়ে দুই-তিন বছর লেগে যায়। সেখানে আমাদের দলগুলো যে ধরনের আন্তরিকতা দেখাচ্ছে, সে কারণে দ্রæত অনেক বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হচ্ছে। আটটি বিষয়ে ইতোমধ্যেই সবাই ঐকমত্যে পৌঁছেছে। সাতটি বিষয়ে আলোচনা চলছে এবং তিনটি বিষয়ে এখনো আলোচনা হয়নি। তবে খুব ভালো একটি রেজাল্ট আসবে এবং এরপর জুলাই সনদ-এ সবাই স্বাক্ষর করবে বলেও আশা প্রকাশ করেন শফিকুল আলম। এ সময় তিনি আরও বলেন, দেখবেন, বৃষ্টির সময় শেষ হলেই বাংলাদেশের আনাচে-কানাচে নির্বাচনের হাওয়া বইবে। আমি বলব, অনেক বছর দেশের তরুণরা ভোট দিতে পারেনি। এবারের তরুণ ভোটাররা নির্বাচন নিয়ে যথেষ্ট আগ্রহী থাকবে। গোপালগঞ্জকে ভাগ করে দেওয়ার প্রশ্নে তিনি বলেন, গোপালগঞ্জ বাংলাদেশেরই অংশ। এখানকার মানুষকে নিয়ে বৈষম্য করার কোনো চিন্তা সরকারের নেই। ‘দ্য নেক্সট ওয়েভ’ প্রতিপাদ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আয়োজনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয় টেডএক্স কুমিল্লা ইউনিভার্সিটি। এতে স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হায়দার আলী, অ্যাস্ট্রো ফটোগ্রাফার জুবায়ের কাওলিন, চরকির সিইও রেদওয়ান রনি, লেখক ডেলএইচ খান, গায়ক আসিফ আকবর ও সংবাদ উপস্থাপক ফারাবি হাফিজ।

office@ukantho.com


Photo

খুলনায় বিএনপি-যুবদল নেতাসহ গ্রেপ্তার ৪, অস্ত্র-গুলি উদ্ধার

এফএনএস: খুলনায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে। এ সময়...

Photo

সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার

এফএনএস: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র...

Photo

২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি: শেখ হাসিনা

এফএনএস: ‘আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে, তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স...

Photo

কালীগঞ্জে বিএনপি নেত্রী মুর্শিদা জামান বেল্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কালীগঞ্জ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত