সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

আগে সংসদ নির্বাচন নিয়ে ভাবছে ইসি: কমিশনার মাছউদ

উচ্চকন্ঠ   22-Jan-2025   51

Photo

এফএনএস: নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, স্থানীয় সরকার নয়, আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবছে নির্বাচন কমিশন। বুধবার বেলা সাড়ে ১১টায় বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আব্দুর রহমানেল বলেন, নির্বাচন কমিশন জাতির কাছে ওয়াদাবদ্ধ। এতদিন ভোট নিয়ে মানুষের মধ্যে যে অনীহা ছিল, ভোটের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ ছিল। সে জায়গা থেকে উত্তরণ ঘটিয়ে একটা সঠিক সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন জনগণকে উপহার দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সে লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে কমিশন। নির্বাচন কমিশনার আরও বলেন, ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে দেশজুড়ে ৩৫ হাজার তথ্য সংগ্রহকারী কাজ করছেন। এ বিষয়ে যারা তথ্য সংগ্রহ করছেন তাদেরকে আরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। তিনি বলেন, ভুয়া ভোটার কর্তন করা হবে প্রমাণ সাপেক্ষে। সে ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন। অতীতে কিছু ভুল হয়েছে। সেই ভুল সংশোধন করতে গিয়ে নির্বাচন কর্মকর্তারা হিমশিম খাচ্ছেন। এ কারণে প্রত্যাশিত সেবা পাচ্ছেন না। সব ভুলত্রুটি থেকে রক্ষা পেতে এখন যে হালনাগাদ শুরু হয়েছে তাতে যাতে করে কোনও ধরনের ভুল না হয় সে জন্য তথ্য সংগ্রহকারীর সঙ্গে সঙ্গে যিনি তথ্য দেবেন তাকেও সতর্ক হতে হবে। বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমানের সভাপতিত্বে জেলা নির্বাচন কর্মকর্তা ওয়াহিদুজ্জামানসহ জেলার ১০ উপজেলার নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

রাজধানীর শাহজাহানপুরে যুবককে কুপিয়ে হত্যা

এফএনএস: রাজধানীর শাহজাহানপুরে সেকান্দার (৩৫) নামে এক যুবককে কুপিয়ে...

Photo

শৈলকুপায় দলিল লেখক শাহাবুদ্দিনের সিন্ডিকেটে জিম্মি কর্মকর্তারাও

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলা সাব-রেজিস্ট্রার...

Photo

রায়গ্রাম ইউনিয়নে জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

একরামুল তুষার,কালীগঞ্জ( ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহ কালীগঞ্জে ৭নং...

Photo

নড়াইলে জামায়াত ইসলামের নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলে জামায়াত ইসলামের ওয়ার্ড...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত