বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

আদালত থেকে পালালো হত্যা মামলার আসামি

উচ্চকন্ঠ   19-Jun-2025   43

Photo

এফএনএস: ঢাকার ৩য় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের এজলাস থেকে হাজতখানায় নেওয়ার পথে পুলিশকে মারধর করে পালিয়েছেন হত্যা মামলার এক আসামি। মো. শরিফুল ইসলাম (২২) নামের ওই আসামি দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার হরিপুর গ্রামের মৃত শফিক আহম্মেদের ছেলে। তিনি রাজধানীর খিলগাঁও থানার জিসান হোসেন (১৪) হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। মামলাটি বর্তমানে সাক্ষ্যগ্রহণের পর্যায়ে রয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার পর সংশ্লিষ্ট আদালতের দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল মো. শহিদুল্লাহকে মারধর করে ছুটে পালিয়ে যান আসামি শরিফুল। এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার ইনচার্জ এসআই রিপন। তিনি বলেন, আসামিকে আদালত থেকে হাজতখানায় নেওয়ার সময় পুলিশকে আঘাত করে পালিয়ে যায় আসামি শহিদুল। ডিএমপির প্রসিকিউশন বিভাগের এডিসি মাইন উদ্দিন বলেন, আসামির হাতে হাতকড়া পরানো ছিল। তিনি ধাতব কিছু দিয়ে হাতকড়া ঢিলা করে কৌশলে খুলে ফেলে। পরে পুলিশ কনস্টেবলের হাতে আঘাত করে পালিয়ে যায়। তিনি বলেন, আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। কোতোয়ালি থানাকে জানানো হয়েছে আসামিকে গ্রেপ্তারের জন্য। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলমান।

office@ukantho.com


Photo

নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবনা সরাসরি কুরআনের সাথে সাংঘর্ষিক: বাতিলের দাবি খেলাফত মজলিসের

এফএনএস: খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে নারীবিষয়ক...

Photo

হবিগঞ্জে দুই বাসের সংঘর্ষে নিহত ৩

এফএনএস: ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে...

Photo

যশোরে মা ও শিশুসন্তানের লাশ উদ্ধার

এফএনএস: যশোরের বাঘারপাড়ায় মা ও ছেলের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিজ ঘরের...

Photo

চট্টগ্রামে ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে প্রবাসীর মৃত্যু

এফএনএস: চট্টগ্রামের পটিয়া উপজেলায় ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে মামুন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত