বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

নুরুকে হত্যার উদ্দেশে আঘাত করা হয়েছে: মির্জা ফখরুল

উচ্চকন্ঠ   02-Sep-2025   68

Photo

এফএনএস: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে হত্যার উদ্দেশে আঘাত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরকে দেখতে এসে তিনি এ মন্তব্য করেন। বিএনপি মহাসচিব বলেন, এখানে তার চিকিৎসা ভালোভাবে হচ্ছে। তবে বর্তমান অবস্থায় তিনি এখনও মুখে খাবার খেতে পারছেন না, শুধু তরল খাবার দেওয়া হচ্ছে। ফলে তার সুস্থ হয়ে উঠতে আরও সময় লাগবে। মির্জা ফখরুল বলেন, যারা তাকে আঘাত করেছে, সেটা একেবারেই পরিষ্কার- তাকে হত্যার উদ্দেশেই হামলা করা হয়েছে। এই ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একটি গণঅভ্যুত্থানের পর যদি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এভাবে রাজনৈতিক নেতাদের ওপর হামলা চালায়, তবে সাধারণ মানুষের সঙ্গে তারা কেমন আচরণ করবে তা সহজেই অনুমেয়। তিনি বলেন, আমি মনে করি, প্রধান উপদেষ্টা যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছেন, তা দ্রুত শেষ করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। নুরুল হক নুরের উন্নত চিকিৎসার বিষয়েও সরকারের প্রতি আহ্বান জানান ফখরুল। তিনি বলেন, নুরুকে যেন দ্রুত দেশের বাইরে পাঠিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়- আমি সরকারের প্রতি সেই আহ্বান জানাচ্ছি। হাসপাতালে চিকিৎসাধীন জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমানকে দেখতে ইসলামী ব্যাংক হাসপাতালে যান তিনি। বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান জানান, মঙ্গলবার সকালের দিকে রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতালে দুষ্কৃতকারীদের হামলা আহত জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমানকে দেখতে যান বিএনপি মহাসচিব। সেখানে তিনি আহতের সঙ্গে কথা বলেন তিনি।

office@ukantho.com


Photo

কিশোর গ্যাংয়ের হোতাকে কুপিয়ে হত্যা: ৬ জনের চার দিনের রিমান্ড

এফএনএস: ঢাকার মোহাম্মদপুর এলাকায় ‘আধিপত্যের বিরোধে’ কিশোর গ্যাং...

Photo

ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশে সংকট দেখা দেবে: জামায়াত আমির

এফএনএস: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফেব্রæয়ারিতে...

Photo

ঝিনাইদহে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলার শিক্ষার গুণগত মানে...

Photo

যুবদল নেতাকে হত্যায় ২৫ লাখ টাকায় খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা

এফএনএস: রাজধানীর কাফরুল থানা এলাকায় যুবদল কর্মী মো. ইউসুফ হত্যা মামলায়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত