বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

৪০ রোহিঙ্গাকে আন্দামান সাগরে ফেলে দেওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

উচ্চকন্ঠ   19-May-2025   49

Photo

এফএনএস: ভারতীয় নৌবাহিনীর জাহাজ থেকে ৪০ জন রোহিঙ্গা শরণার্থীকে আন্দামান সাগরে ফেলে দেওয়ার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল রোববার দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুমের সই করা এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ভারতের দিল্লি থেকে নারী-শিশুসহ অন্তত ৪০ জন রোহিঙ্গা শরণার্থীকে আটক করে আন্দামান সাগরের মিয়ানমার সীমান্তের কাছে নিয়ে লাইফ জ্যাকেট পরিয়ে আন্তর্জাতিক পানি সীমানায় নিয়ে ভারতীয় নৌবাহিনীর জাহাজ থেকে গত ৮ মে সাগরে ফেলে দেওয়া হয়। সভ্য ইতিহাসে এ ধরনের ঘটনা বিরল। আমরা ভারতের এই অমানবিক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ ঘটনার মাধ্যমে ভারত আন্তর্জাতিক আইন, মানবাধিকার ও জাতিসংঘ সনদ লঙ্ঘন করেছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ভারতের এ ধরনের মর্মান্তিক আচরণের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হতে শান্তিকামী বিশ্ববাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। ভবিষ্যতে এ ধরনের অমানবিক ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেজন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

office@ukantho.com


Photo

গৃহকর্মী নির্যাতন: বিমানের এমডি ও তার স্ত্রী গ্রেপ্তার

এফএনএস: রাজধানীর উত্তরায় ১১ বছর বয়সী এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের...

Photo

দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে ভিসা প্রদান সাময়িকভাবে বন্ধ

এফএনএস: ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া...

Photo

কলেজছাত্রের রক্তাক্ত লাশ, পাশে ছিল পরীক্ষার প্রবেশপত্র

এফএনএস: চট্টগ্রামের রানীরহাট বাজারের গরুঘাটা এলাকায় ট্রাক ও সিএনজিচালিত...

Photo

পল্লবীতে যুবদল নেতাকে হত্যা: সন্ত্রাসী পাতা সোহেলসহ গ্রেপ্তার ২

এফএনএস: রাজধানীর পল্লবী থানার যুবদলের সদস্য সচিব চাঞ্চল্যকর গোলাম...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত