বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

রাজধানীর বনানীতে সিসা বারে যুবককে ছুরিকাঘাতে হত্যা

উচ্চকন্ঠ   14-Aug-2025   53

Photo

এফএনএস: রাজধানীর বনানীর ১১ নম্বর রোডে ৩২ ডিগ্রি নামে একটি সিসা বারে রাহাত হোসেন রাব্বি (৩১) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়। পুলিশ জানিয়েছে, হত্যাকারীরা রাব্বির পূর্বপরিচিত এবং তারা নিয়মিত এই সিসা বারে যেতেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪ টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। বনানী থানার ওসি রাসেল সারোয়ার জানান, সিসা বারের দ্বিতীয় তলার সিঁড়িতে কথা কাটাকাটির এক পর্যায়ে খোকন নামে এক যুবক রাব্বিকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে রাব্বির মরদেহ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রয়েছে। তিনি বলেন, রাব্বি তার বন্ধুদের সঙ্গে সিসা বারে ছিলেন। কথা কাটাকাটির জেরে এ হত্যাকান্ড ঘটে। অভিযুক্তরা রাব্বির পূর্ব পরিচিত এবং তাদের সঙ্গে সে প্রায়ই এখানে আসত।

office@ukantho.com


Photo

দেশি-বিদেশি ষড়যন্ত্র তীব্রভাবে ক্রিয়াশীল হচ্ছে: রিজভী

এফএনএস: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল...

Photo

শোক জানানোর ভাষা হারিয়ে ফেলেছি: তারেক রহমান

এফএনএস: ঢাকার উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার...

Photo

নড়াইলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় পানিতে ডুবে...

Photo

নয় মাসেও এ সরকার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি: বিএনপির ফারুক

এফএনএস: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, এদেশে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত