বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

দিনাজপুরে জমিতে পড়েছিল নারীর লাশ

উচ্চকন্ঠ   23-Aug-2025   51

Photo

এফএনএস:দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় বুলি আক্তার (৫০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবারসকালে উপজেলার হ্যাচারি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত বুলি আক্তার পৌর শহরের মোজাফফর নগর মহল্লার হারুনুর রশিদের স্ত্রী। পুলিশ জানায়, সকাল সাড়ে ৭টার দিকে পার্বতীপুর–ফুলবাড়ী মহাসড়কের মৎস্য বীজ উৎপাদন খামার (হ্যাচারির) পশ্চিম পাশে রেললাইনের ধারের জমিতে ওই নারীকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। তবে প্রথমে নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ কারণে পুলিশের পক্ষ থেকে পরিচয় নিশ্চিত করতে সিআইডির রংপুর টিমকে খবর দেওয়া হয়। পরে সকাল সাড়ে ১০টার দিকে নিহতের স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে পরিচয় নিশ্চিত করেন। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। এ বিষয়ে পার্বতীপুর রেলওয়ে থানার ওসি ফখরুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

office@ukantho.com


Photo

বাংলাদেশে অত্যাধুনিক হাসপাতাল নির্মাণ করবে তুরস্ক

এফএনএস: বাংলাদেশে অত্যাধুনিক হাসপাতাল নির্মাণ করবে তুরস্ক। তুরস্কের...

Photo

ঝিনাইদহে পূর্বাশা পরিবহনের কাউন্টার মাস্টারকে কুপিয়ে ও পিটিয়ে আহত

হাবিব ওসমান, কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিবেদক: ঝিনাইদহে পূর্বাশা পরিবহনের...

Photo

নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু

এস এম মিলন, নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: মঙ্গলবার (১৭ জুন) বেলা সাড়ে ১১...

Photo

হাদি হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে: আসিফ নজরুল

এফএনএস: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকান্ডের বিচার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত