মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

সাকিব আল হাসানের সম্পদের অনুসন্ধানে নতুন কর্মকর্তা নিয়োগ

উচ্চকন্ঠ   29-Sep-2025   73

Photo

এফএনএস: ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে নতুন কর্মকর্তা নিয়োগ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার সংস্থাটির সহকারী পরিচালক সাজ্জাদ হোসেনকে এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে দুদক সূত্রে এতথ্য জানা গেছে। গত ১৭ জুন শেয়ারবাজারে সাধারণ বিনিয়োগকারীদের প্রলুব্ধ করার অপরাধে সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। যেখানে শেয়ারবাজার থেকে ২৫৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। এবার সেই মামলার তদন্তের সঙ্গে অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগ খতিয়ে দেখবেন সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা। দুদকের এক চিঠিতে বলা হয়, উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, সাকিব আল হাসান, সাবেক সংসদ সদস্য, মাগুরা-১ ও অন্যান্যদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনসহ মানিলন্ডারিং সংক্রান্ত অভিযোগটি দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকার বিশেষ অনুসন্ধান ও তদন্ত-২ শাখার সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এর মামলা নং-১৫, তারিখ। ১৭/০৯/২০২৫ খ্রি. এর সংযুক্ত করার সিদ্ধান্ত কমিশন কর্তৃক গৃহীত হয়েছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক...

Photo

শৈলকুপায় হাটের দখলে শহর, তীব্র যানজটে জনদুর্ভোগ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা শহরে দীর্ঘদিন ধরে...

Photo

রাজধানীতে ৪ কিশোরীকে ধর্ষণের অভিযোগ

এফএনএস: রাজধানীর মুগদা ও খিলগাঁও এলাকায় চার কিশোরীকে ধর্ষণের অভিযোগ...

Photo

মান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদে ধাক্কা দিল ট্রাক, অল্পের জন্য রক্ষা পেলেন মুসল্লিরা

এস এম মিলন, রাজশাহী প্রতিবেদক: নওগাঁর রাজশাহী-নওগাঁ মহাসড়কের কুসুম্বা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত