শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরে ৭৬ কোটি ৭৯ লাখ ৭৭ হাজার ৪০৭ টাকার বাজেট ঘোষণা

উচ্চকন্ঠ   30-Jun-2025   61

Photo

জামির হোসেন , নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরে ৭৬ কোটি ৭৯ লাখ ৭৭ হাজার ৪০৭ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার বেলা ১১ টায় পৌরসভার সম্মেলন কক্ষে এই বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম।
বাজেটে আয় ব্যায়ের মধ্যে রাজস্ব খাত থেকে আয় ধরা হয়েছে ৬ কোটি ৪৪ লাখ ৪০ হাজার টাকা এবং উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৬৮ কোটি ৩১ লাখ টাকা। অপরদিকে বাজেটে রাজস্ব থেকে ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ২৫ লাখ ৫১ হাজার ও উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৬৬ কোটি ২৪ লাখ টাকা। পৌরসভার আয়ের খাত গুলির মধ্যে রয়েছে, হাটবাজার ইজারা, নাগরিকসেবা, রাস্তা ও ড্রেনের কাজে বরাদ্দের ৫০ শতাংশ প্রাপ্তসহ প্রশিক্ষণ ও সভা সেমিনার। ব্যয়ের খাতগুলি হলো রাস্তা, ড্রেন, লাইটিং, পানির লাইন, বস্তি উন্নয়ন ও স্যানিটারি ইত্যাদি।
পৌর প্রশাসক দেদারুল ইসলামের সভাপতিত্বে পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের পূর্ণাঙ্গ বাজেট পাঠ ও উপস্থাপন করে শোনান, পৌরসভার ভারপ্রাপ্ত সচিব পৌর ইন্জনিয়ার হাসান কবির। এরপর পৌরসভার স্বাস্থ্য কর্মকর্তা আলমগীর কবিরের সঞ্চালনায় বাজেটে উত্থাপিত বিভিন্ন বিষয়ে আলোচনাতে অংশ নিয়ে বক্তব্য রাখেন, সরকারী মাহাতাব উদ্দীন ডিগ্রি কলেজের অধ্যক্ষ চিন্ময় বাড়ৈই, পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক আহব্বায়ক আলহাজ¦ মাহাবুবুর রহমান, যুগ্ন আহব্বায়ক ইলিয়াস রহমান মিঠু, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, জামায়াত নেতা ওলিয়ার রহমান, দৈনিক নবচিত্রের প্রধান সম্পাদক আলহাজ¦ শহিদুল ইসলাম, উচ্চকন্ঠ নিউজের প্রধান সম্পাদক আনোয়ারুল ইসলাম রবি, প্রথম আলোর জেলা প্রতিনিধি আজাদ রহমান, সমকাল প্রতিনিধি জামির হোসেন, গণমাধ্যমকর্মী শাহরিয়ার আলম সোহাগ, আরিফ মোল্ল্যা, হুমায়ুন কবির, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রেজাউল ইসলাম, শহীদ নুর আলী কলেজের অধ্যক্ষ রাশেদ ছাত্তার তরু ও ব্যবসায়ী নেতা আব্দুল আলিম প্রমুখ। এছাড়াও অনুষ্টানে গনমাধ্যমকর্মী শাজাহান আলী সাজু, হাবিব ওসমান, আহসান কবির, ফিরোজ আহম্মেদ, মিশন আলী, ইয়াসিন আরাফাত, কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার নাজমুল হোসেন এবং উপজেলা ও পৌর পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে মাদকের ভয়াবহ বিস্তারে ধ্বংসের মুখে যুবসমাজ, উদ্বীগ্ন এলাকাবাসী

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় দিন দিন...

Photo

বাক ও শ্রবণ প্রতিবন্ধী সাদিয়ার রং তুলির আচড়ে ফুটে ওঠে জীবন্ত সব ছবি

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: আবু সাঈদের বুকের তাজা রক্ত...

Photo

কালীগঞ্জে এলজিইডি ভবণ নির্মাণে ধীরগতি: বিপাকে প্রাথমিক বিদ্যালয়গুলো

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলায় এলজিইডি কর্তৃক...

Photo

মা-স্ত্রী ও মেয়ে আমার জীবনে গুরুত্বপূর্ণ তিন নারী: তারেক রহমান

এফএনএস: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীদের শুভেচ্ছা জানিয়ে বিএনপির...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত