রবিবার | ১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

চট্টগ্রামে বাকপ্রতিবন্ধী সন্তানকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩

উচ্চকন্ঠ   25-May-2026   49

Photo

এফএনএস: চট্টগ্রামের বোয়ালখালীতে চোর সন্দেহে হাসমত আলী নামে এক বাকপ্রতিবন্ধী যুবককে হত্যার ঘটনায় ভুক্তভোগীর মায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। গত রোববার তাদের আটক করা হলেও গতকাল সোমবার এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ। এর আগে গত রোববার রাতে হাসমত আলীর মা মাজমা বেগম বাদী হয়ে ১০ জনের নামোল্লেখ এবং আরও ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করে বোয়ালখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হাসমত আলী পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের লাখেরা গ্রামের ইয়াকুব আলীর ছেলে। তার তিন ছেলে সন্তান রয়েছে। তিনি পেশায় দিনমজুর ছিলেন। জানা গেছে, গত রোববার ভোরে উপজেলার শাকপুরা এলাকার বিসমিল্লাহ ফেব্রিক্স লিমিটেড কারখানায় চোর অপবাদ দিয়ে বাকপ্রতিবন্ধী হাসমত আলীকে দড়ি দিয়ে খুঁটির সঙ্গে বেঁধে বেধড়ক পিটুনি দেওয়া হয়। একপর্যায়ে নিস্তেজ হয়ে পড়লে দুপুর ১২টার দিকে পুলিশের পরামর্শে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এসময় বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে কারখানার দায়িত্বরত তিনজনকে আটক করে হেফাজতে নেয় পুলিশ। এজাহার সূত্রে জানা যায়, ভোর রাতে বিসমিল্লাহ ফেব্রিক্স ফ্যাক্টরিতে প্রবেশ করায় হাসমত আলীকে চোর অপবাদ দিয়ে আটক করা হয়। এক পর্যায়ে তার হাত-পা বেঁধে বেধড়ক মারধর করা হয় এবং আহত অবস্থায় হাত-পা বেঁধে দীর্ঘ সময় ফেলে রাখা হয়। ঘটনাটি ভোরে ঘটলেও দুপুর সাড়ে ১২টার দিকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বোয়ালখালী থানার ওসি মাহাফুজুর রহমান বলেন, মামলা দায়েরের পর এজাহারভুক্ত আসামি কারখানার ম্যানেজার (মানব সম্পদ) মোশারফ হোসেন, জেনারেল অ্যাডমিন হাফেজ মনিরুল ইসলাম ও সিকিউরিটি শিফট ইনচার্জ আমির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহ বিসিক সম্প্রসারণের লক্ষ্যে অংশীজনের সাথে মতবিনিময়

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ বিসিক শিল্প নগরী সম্প্রসারণের...

Photo

কালীগঞ্জের পল্লীতে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকান্ড: ৩ পানচাষীর স্বপ্ন পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জের পল্লীতে মধ্যরাতের ভয়াবহ অগ্নিকান্ডে...

Photo

বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত

এফএনএস: বাংলাদেশের জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ঢাকায়...

Photo

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী নুরু অস্ত্রসহ গ্রেপ্তার

এফএনএস: চট্টগ্রামের অন্যতম শীর্ষ সন্ত্রাসী ৩১টি মামলার আসামি নুরে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত