সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জের পল্লীতে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকান্ড: ৩ পানচাষীর স্বপ্ন পুড়ে ছাই

উচ্চকন্ঠ   12-May-2025   48

Photo

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জের পল্লীতে মধ্যরাতের ভয়াবহ অগ্নিকান্ডে ৩ পানচাষির স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পূর্ব বলরামপুর গ্রামে। জানাযায়, গত ১১ মে রবিবার মধ্যরাতে আকস্মিকভাবে উক্ত গ্রামের ষষ্ঠি দেবনাথের পান বরজে আগুন লেগে যায়। পার্শ্ববর্তী বাড়ীর ঘুমন্ত বাসিন্দারা আগুনের গর্জনে জেগে ওঠে। এসময় তারা পান বরজে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে চিৎকার করে গ্রামবাসীদের ডেকে আগুন নেভানোর চেষ্টা করে ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। রাতভর শত শত গ্রামবাসীর প্রাণান্তকর চেষ্টায় আগুন নেভানো সম্ভব হলেও ভষ্মিভূত হয়ে যায় ষষ্ঠি দেবনাথ, সমিরণ দেবনাথ ও সরজিৎ পালের পানসহ বরজ। যার ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা। এলাকাবাসী এ ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ও সর্বস্ব হারানো পানচাষীদের আর্থিক সহায়তার জন্য কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কাছে দাবী জানিয়েছে।

office@ukantho.com


Photo

মাগুরায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

এফএনএস: মাগুরার মহম্মদপুর উপজেলায় বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে ডুবে...

Photo

নড়াইলের কুন্দশী এলাকা থেকে যুবকের পচাগলা লাশ উদ্ধার

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলের লোহাগড়া শহরের কুন্দশী...

Photo

নরসিংদীতে ডিশ ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

এফএনএস: নরসিংদীতে মিনহাজুল আবেদিন রিজভী নামে এক ইন্টারনেট ও ডিশ ব্যবসায়ীকে...

Photo

যথাসময়ে নির্বাচন না হলে গণ-অভ্যুত্থানের কোন নেতাকর্মীই ভালো থাকতে পারব না: ঝিনাইদহে রাশেদ খাঁন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: যথাসময়ে নির্বাচন না হলে জুলাই গণ-অভ্যুত্থানে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত