সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

তিন দফা দাবিতে ৪৮ ঘন্টার আল্টিমেটাম, অন্যথায় পদত্যাগ করতে হবে তিন উপদেষ্টাকে: সাদেক কায়েমের হুশিয়ারী

উচ্চকন্ঠ   15-Dec-2025   85

Photo

এফএনএস: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির হামলাকারীদের গ্রেপ্তারসহ ৩ দফা দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। অনতিবিলম্বে তিনদফা দাবি না মানা হলে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান পরিবর্তন না দেখাতে পারলে, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে-এমন দাবি জানিয়েছেন ডাকসু ভিপি। মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন ডাকসু ভিপি সাদিক কায়েম। সাদিক কায়েম যখন কথা বলছিলেন, তখন পাশে দাঁড়িয়ে ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তাকে অনেকটা বিব্রতও দেখাচ্ছিল। সোমবার দুপুরে মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, অনতিবিলম্বে দাবি না মানা হলে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান পরিবর্তন না দেখাতে পারলে, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। সাদিক কায়েম তিনটি দাবি পড়ে শোনান। বলেন, ‘আমাদের ভাই ওসমান হাদির ওপর গুলিবর্ষণের সঙ্গে জড়িত প্রত্যক্ষ হামলাকারী, পরিকল্পনাকারী ও সহায়তাকারী সকল সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে হবে। গোয়েন্দা সংস্থাসহ রাষ্ট্রের সকল সংশ্লিষ্ট অর্গানকে দ্রুত জবাবদিহির আওতায় আনতে হবে এবং যাদের গাফিলতি প্রমাণিত হবে, তাদের বিচারের মুখোমুখি করতে হবে। একই সঙ্গে যারা এই হামলাকে সমর্থন যুগিয়েছে, হাদি ভাই ও জুলাই বিপ্লবীদের হত্যাযোগ্য করে তুলেছে, সেই কালচারাল ফ্যাসিস্টদের সামাজিকভাবে সম্পূর্ণ বয়কট করতে হবে। এসব ব্যবস্থা অনতিবিলম্বে দৃশ্যমান করতে হবে।’ দ্বিতীয় দাবিতে তিনি বলেন, ‘আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে এলাকাভিত্তিক চিরুনি অভিযান শুরু করতে হবে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন স্তরের সকল সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে হবে এবং সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। এ বিষয়ে সরকারের অবহেলা আর সহ্য করা হবে না।’ শেষ দাবিতে বলা হয়, ‘ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রথম ও অপরিহার্য পদক্ষেপ হিসেবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে প্রদত্ত রায় কার্যকর করতে হবে। গণহত্যাকারী সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার প্রতিবাদে ভারতের সঙ্গে ক‚টনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে। অভিযুক্তদের ফেরত না দেওয়ার পূর্ব পর্যন্ত ক‚টনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা যাবে না।’ এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সাদিক কায়েমসহ প্রতিনিধি দল যেসব দাবি করেছে, সেগুলো যৌক্তিক। তাদের দাবিগুলো আমরা অবশ্যই পূরণ করবো।’ তিনি আরও বলেন, ‘আমাদের ওসমান হাদি ভাই বর্তমানে অসুস্থ। সবাই তার জন্য দোয়া করবেন, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন।’

office@ukantho.com


Photo

গোপালগঞ্জে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার হয়নি দাবি: সেনা সদর

এফএনএস: বিশেষ কোনো রাজনৈতিক দলের প্রতি সেনাবাহিনীর আলাদা নজর নেই।...

Photo

হুটহাট করে জামিন দেবেন না: বিচারকদের আসিফ নজরুল

এফএনএস: যখন পুলিশ ও আদালতসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি সবকিছু ঠিকমতো কাজ...

Photo

ঝিনাইদহ জেলা প্রশাসকের সঙ্গে ইউরোপী ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক সংস্থার কর্মকর্তার সাক্ষাৎ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ...

Photo

পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

এফএনএস: পিলখানা হত্যাকাণ্ডে প্রাণ হারানো শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত