রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৬ কোটি টাকার নতুন ভবন পড়ে আছে ১৭ মাস, চুরি হচ্ছে মুল্যবান জিনিসপত্র

উচ্চকন্ঠ   13-Feb-2025   53

Photo

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: ২৬ কোটি টাকা ব্যায়ে নির্মিত ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভবনটি ১৭ মাসেও চালু হয়নি। আ’লীগ সরকারের স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক তড়িঘড়ি করে অসম্পুর্ণ ভবনটি উদ্বোধন করেন। অব্যবহৃত থাকার কারণে ভবনের আসবাবপত্র, টিভি ও পানির ট্যাবসহ গুরুত্বপুর্ন সামগ্রী চুরি হয়ে গেছে।
প্রশাসনিক অনুমোদন না হওয়ায় ১০০ শয্যার হাসপাতালটি চালু করা যাচ্ছে না। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দিচ্ছেন মাত্র ৫ জন চিকিৎসক। যা ইনডোর, আউটডোর, নাইট ডিউটি ও জারুরী বিভাগসহ সকল ক্ষেত্রে চিকিৎসা সেবা ব্যহত হচ্ছে।
বর্তমানে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল হলেও এখানে ১০০ থেকে ১২০ জন রোগী সব সময় ভর্তি থাকেন। কখনো কখনো রোগীর সংখ্যা এতটাই বৃদ্ধি পায় যে বেড সংকুলান না হওয়ায় বারান্দায় থাকতে বাধ্য হয়। হাসপাতালটিতে ৫০ শয্যা হিসাবে মোট কর্মকর্তা কর্মচারীর সংখ্যা ১২৪ জন থাকার কথা কিন্তু আছে মাত্র ৭১ জন। দীর্ঘদিন শূন্য রয়েছে ৫৩টি।
হাসপাতালে ১৯ জন চিকিৎসকের বিপরীতে কর্মরত আছেন মাত্র ৭ জন। শূণ্য আছে ১২ টি ডাক্তারের পদ। ৭ জনের মধ্যে আবার ২ জন আছেন ডেপুটেশনে অথ্যাৎ চিকিৎসক আছেন মাত্র ৫ জন। আরো দুই বিশেষজ্ঞ চিকিৎসকের বদলীর আদেশ হয়েছে। এতে হাসপাতালের চিকিৎসা সেবা ব্যাহত হবে।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা উপজেলার পারলাট গ্রামের বৃদ্ধা হামিদা বেগম ও হাওয়া বেগম বলেন, ঘন্টা যাবৎ লাইনে দাঁড়িয়ে থেকেও চিকিৎসকের সেবা পাওয়া যায় না।
গুড়পাড়া গ্রামের শওকত আলী জানান, আমি আঘাত জনিত ব্যাথ্যা নিয়ে হাসপাতালে ডাক্তার দেখাতে এসেছি। যে ভিড় দেখতেছি ডাক্তার দেখাতে পারবো কিনা জানিনা।
সলেমানপুরের আসমা বেগম জানান, আমি হাসপাতালে ডাক্তার দেখাতে এসেছি। এসে দেখছি অনেক ভির তাই আজ ডাক্তার দেখাতে পারবো কি বলতে পারছি না।
সরজমিন দেখা যায়, হাসপাতালের ডাক্তারের চেম্বারের সামনে লম্বা লাইন। একজন ডাক্তার প্রতিদিন ৩০০ করে রোগী দেখেন। এতে রোগীরা ভালো সেবা পাননা।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আমানউল্লাহ আল মামুন জানান, তিনি কয়েক মাস আগে এখানে যোগদান করেছেন হাসপাতালটি ৫০ শয্যার হলেও ব্যাপক জনবল সংকট রয়েছে। হাসপাতালের চিকিৎসক, তৃতীয় ও চতুর্থ শ্রেণির পর্যাপ্ত জনবল নেই। অপ্রতুল সীমাবদ্ধতার মধ্যেও আমরা যথাসাধ্য চেষ্টা করছি ভালো সেবা প্রদানের।
তিনি আরও জানান, ইতোমধ্যে হাসপাতালটি ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করা হয়েছে। নতুন ভবন নির্মাণ হলেও প্রশাসনিক অনুমোদন হয়নি। এখনো নেই জনবল ও বাজেট দেওয়া হয়নি।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক ব্যবসায়ী নিহত, আহত-১

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার...

Photo

সরকারি প্রাথমিক শিক্ষার্থীদের মেধাযাচাই পরীক্ষার কার্যক্রম ১ মাস স্থগিত

এফএনএস: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধাযাচাই পরীক্ষার...

Photo

দলের অনুমতি ছাড়া সরকারি দফতরে আন্দোলন বিএনপি সমর্থন করে না: রিজভী

এফএসএস: নিজেদের ফায়দা আদায়ের জন্য ইনকাম ট্যাক্সে বিএনপির নাম ভাঙিয়ে...

Photo

আমি কোন সাংবাদিককে থ্রেট দিতে চাই না: বিএনপি প্রার্থী রাশেদ খান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদর আংশিক) আসনের বিএনপি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত