মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

কুয়েটে হামলাকারীদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

উচ্চকন্ঠ   19-Feb-2025   46

Photo

এফএনএস: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) রাজনীতিকে ঘিরে শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর হামলাকারীদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করাসহ চার দফা দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী প্রকৌশলী পরিষদ। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি জানানো হয়। বৈষম্যবিরোধী প্রকৌশলী পরিষদের চার দফা দাবি হলো ৭২ ঘণ্টার মধ্যে সব হামলাকারীকে গ্রেপ্তার করতে হবে। ভিডিও ফুটেজ দেখে জড়িতদের বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার করতে হবে; কর্তৃপক্ষের পক্ষ থেকে আহত শিক্ষার্থীদের চিকিৎসা ও ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে; লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধের বিষয়ে জনমতের ভিত্তিতে প্রণীত আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে এবং ক্যাম্পাসে লেখাপড়ার পরিবেশ নিশ্চিত করতে হবে। মানববন্ধনে বক্তব্য রাখেন প্রকৌশলী জাকির হোসেন, প্রকৌশলী জিহাদুল হক এবং প্রকৌশলী মাহমুদুর রহমান প্রমুখ। ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে গত মঙ্গলবার দুপুরে কুয়েট উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৩০ জন আহত হন।

office@ukantho.com


Photo

প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ

এফএনএস: কুমিল্লার মুরাদনগরে সাত বছর বয়সী এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের...

Photo

ভালো নির্বাচনের জন্য সরকারকে আমরা টিকিয়ে রেখেছি: শামসুজ্জামান দুদু

এফএনএস: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আমরা সরকারকে...

Photo

চুরির অভিযোগে যুবককে নাকে খত দিয়ে গ্রাম ঘোরানোর অভিযোগ বিএনপির সভাপতির বিরুদ্ধে

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় চুরির...

Photo

কুড়িগ্রামে গোডাউন ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেল কৃষকরা

এফএনএস: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক সার ডিলারের গোডাউনের দরজা ভেঙে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত