রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

পিআরসহ ৫ দফা দাবিতে ঝিনাইদহে জামায়াতের মানববন্ধন

উচ্চকন্ঠ   15-Oct-2025   73

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। বুধবার সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে দলটির জেলা শাখা। এতে ব্যানার-ফেস্টুন হাতে জেলা, উপজেলা ও শহর শাখার নেতাকর্মীরা অংশ নেন।
ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচিতে জেলা জামায়াতের আমির আলী আজম মোহাম্মদ আবুবকর, নায়েবে আমির আব্দুল আলীম, সেক্রেটারি আব্দুল আওয়াল, সহকারী সেক্রেটারি কাজী ছগীর আহম্মেদ, জেলা বাইতুল মাল সম্পাদক তাজুল ইসলাম, শহর আমীর অ্যাডভোকেট ইসমাইল হোসেনসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত করতে পিআর পদ্ধতির বিকল্প নেই। তারা দ্রæত সময়ের মধ্যে এই পদ্ধতিকে জাতীয় সনদে অন্তর্ভুক্ত করে গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেওয়ার দাবি জানান।
এছাড়া তারা জাতীয় পার্টি নিষিদ্ধ ঘোষণা ও আওয়ামী লীগ আমলের সব হত্যাকাÐের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহের খড়িখালী আদর্শ গ্রামের উদ্বোধন ও বিনামূল্যে ছাগল বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের বিষয়খালীর খড়িখালী আদর্শ...

Photo

আমলা নির্ভরতার কারণে তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারীরা এখন স্থানীয় প্রশাসন চালাচ্ছে: ব্যারিস্টার ফুয়াদ

এফএনএস: আমলা নির্ভরতার কারণে তৃতীয় চতুর্থ শ্রেণির কর্মচারীরা এখন স্থানীয়...

Photo

হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ

এফএনএস: জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র...

Photo

সনদ সই অনুষ্ঠানে যারা গিয়েছে তারা জনগণ থেকে ছিটকে গেছে: নাহিদ

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যেই...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত