রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহের খড়িখালী আদর্শ গ্রামের উদ্বোধন ও বিনামূল্যে ছাগল বিতরণ

উচ্চকন্ঠ   28-Oct-2025   64

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের বিষয়খালীর খড়িখালী আদর্শ গ্রামের উদ্বোধন ও বিনামূল্যে ছাগল প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৮ অক্টোবর সকালে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এবং সেবা সংঘের ব্যবস্থাপণায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের বিষয়খালীর খড়িখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুরশিদ আলম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সাইফুর রহমান। সেসময় উপস্থিত ছিলেন সহকারী উপজেলা সমাজ সেবা অফিসার সহিদুল ইসলাম, খড়িখালী মায়াময় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার, সাংবাদিক সাজ্জাদ আহমেদ প্রমূখ। আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন সেবা সংঘের নির্বাহী পরিচালক আনিছুর রহমান। আলোচনা শেষে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সাইফুর রহমান সহ অতিথিবৃন্দ ১৫ জন উপকার ভোগীদের মধ্যে বিনামূল্যে ৩০টি বকরী ছাগল বিতরণ করেন।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে ছবিতে জুতার মালা এডিট করে ফেসবুকে আপলোড, থানায় জিডি

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ফেসবুকে ব্যক্তিগত...

Photo

বাংলাদেশি ভেবে বিএসএফের গুলি, ভারতীয় চোরাকারবারির মৃত্যু

এফএনএস: কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিএসএফের বুলেটে এক ভারতীয় চোরাকারবারী...

Photo

নিয়ন্ত্রণহীন হত্যা-চাঁদাবাজির বিরুদ্ধে রাস্তায় নামছে সাধারণ মানুষ

এফএনএস এক্সক্লুসিভ: দেশে নিয়ন্ত্রণহীন হত্যা ও চাঁদাবাজির বিরুদ্ধে...

Photo

মহেশপুরে ১৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, ভ্রাম্যমাণ আদালতে দুইজনের কারাদণ্ড

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত