সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী নুরু অস্ত্রসহ গ্রেপ্তার

উচ্চকন্ঠ   02-Mar-2025   57

Photo

এফএনএস: চট্টগ্রামের অন্যতম শীর্ষ সন্ত্রাসী ৩১টি মামলার আসামি নুরে আলম প্রকাশ নুরুকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে আকবরশাহ থানাধীন ১ নম্বর ঝিল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি ও ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (পিআর অ্যান্ড মিডিয়া) মাহমুদা বেগম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, নুরে আলম নুরু চট্টগ্রাম নগরীর শীর্ষ সন্ত্রাসীদের অন্যতম। তার বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি, পাহাড় কাটা, ডাকাতিসহ অস্ত্র আইনে ৩১টি মামলা রয়েছে। পুলিশ জানিয়েছে, শুরুতে নুরু ফয়স লেকের রিসোর্টে একজন কর্মচারী ছিল। পরে ধীরে ধীরে সে পাহাড়ের মাটি কাটা শুরু করে। এ সময় স্থানীয় প্রভাবশালীদের অনেকেই তাকে ব্যবহার করতে শুরু করে। যার ধারাবাহিকতায় নুরুর অপরাধ সাম্রাজ্যের বিস্তৃতি ঘটে। পাহাড় দখল, পাহাড় কাটা, অপহরণ, ধর্ষণ, মাদক ব্যবসাসহ সব রকমের অপরাধমূলক কাজে জড়িয়ে পরে সে। ২০১৪ সালে দায়ের করা একটি অস্ত্র মামলায় ২০১৯ সালে তার বিরুদ্ধে ১৭ বছরের সাজা দেন আদালত।

office@ukantho.com


Photo

তান্ডবে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে প্রথম আলোকে-ডেইলি স্টার ভবন

এফএনএস: রাজধানীর কাওরান বাজারে অবস্থিত দ্য ডেইলি স্টার পত্রিকার কার্যালয়...

Photo

অবিলম্বে সংস্কার, গণহত্যার বিচার ও নতুন সংবিধান প্রণয়ন করতে হবে: নাহিদ

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অভ্যুত্থানের...

Photo

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে ঝিনাইদহের কালুহাটি কমিউনিটি ক্লিনিকে সচেতনতামূলক আলোচনা সভা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে...

Photo

কালীগঞ্জে মুর্শিদা জামান বেল্টুর উদ্যোগে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত