রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা রুমির মৃত্যু স্বাভাবিক নয়: সামান্তা শারমিন

উচ্চকন্ঠ   18-Dec-2025   63

Photo

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা রুমির মৃত্যুকে স্বাভাবিকভাবে নেওয়ার সুযোগ নেই। মূলত জুলাই ঘোষণাপত্রে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতের কোনও ব্যবস্থা রাখা হয়নি। আর সংসদ নির্বাচন এমনভাবে আয়োজন করা হচ্ছে, যেখানে প্রশাসনের কোনও স্পষ্ট রূপরেখা নেই। তাই জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের ওপর নানা ধরনের হুমকি আসছে। বৃহস্পতিবার বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে এনসিপি নেত্রী রুমির মরদেহ দেখার পর সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সামান্তা বলেন, বর্তমান নির্বাচন কমিশনকে কোনোভাবেই নিরপেক্ষ বলা যায় না। রুমিকে আগে থেকেই হুমকি দেওয়া হয়েছিল এবং তিনি বুলিংয়ের শিকার হয়েছেন। কিন্তু প্রশাসন এ বিষয়ে কোনও পদক্ষেপ নেয়নি। তিনি অভিযোগ করেন, তার বিপক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে। এ বিষয়ে দলগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। এসময় নির্বাচনব্যবস্থা ও সংস্কারের দিকে মনোযোগ দিতে কমিশনের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি কোনও তথ্য যেন গোপন করা না হয়, সে দাবিও জানান। নারীদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, নারীরা সাইবার বুলিংয়ের শিকার হলেও সরকার কার্যকর পদক্ষেপ নেয়নি।

office@ukantho.com


Photo

আয়নাঘর পরিদর্শনে গিয়ে কাঁদলেন এমপি তুলি

এফএনএস: রাজধানীর উত্তরায় অবস্থিত র‌্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন...

Photo

নারায়ণগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক

এফএনএস: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের নারান্দী...

Photo

কালীগঞ্জে অনুষ্ঠিত হলো আইএফআইসি ব্যাংকের তারুণ্যের উৎসব

হুমায়ুন কবির কালীগঞ্জ, নিজস্ব প্রতিবেদক: ভবিষ্যত প্রজন্মকে ব্যাংকিং...

Photo

কোথাও নারীদের নিরাপত্তা নেই: রিজভী

এফএনএস: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন,...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত