সোমবার | ৩ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

গাজীপুরে ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু

উচ্চকন্ঠ   05-Apr-2025   44

Photo

এফএনএস: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দেওপাড়ায় ট্রেন থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ। শনিবার সকাল ১০টার দিকে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩০ বছর হবে। তার পরনে পেস্ট রঙের ফুল হাতা গেঞ্জি ও নেভি বøæ রঙের ট্রাউজার ছিল। পুলিশ ও এলাকাবাসী জানায়, দেওপাড়া এলাকার ঘোড়াশাল রেলওয়ে ব্রিজের নিচে বালুর ওপর ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ট্রেন থেকে পড়ে আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার হয়। ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই জহিরুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে, ট্রেন থেকে পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। তার ডান পা ভেঙে গেছে এবং মাথা ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে আদালতের রায়ে চেয়ারম্যান পদ ফিরে পেলেন আলাউদ্দিন আল আজাদ

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: অবশেষে দীর্ঘ আইনি লড়াইয়ের পর উচ্চ...

Photo

মন দিয়ে পড়াশোনা করো, গর্বের মতো কিছু করে দেখাও: ছাত্রদের উদ্দেশ্যে সারজিস

এফএনএস: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজারে জাতীয় নাগরিক...

Photo

দেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টির চেষ্টার প্রতিবাদে নড়াইলে যুবদলের বিক্ষোভ মিছিল

কাজী আতিকুর রহমান , নড়াইল জেলা প্রতিনিধিঃ সরকারের নির্লিপ্ততায় সারাদেশে...

Photo

কড়াইলবাসীর জন্য আধুনিক ফ্ল্যাট তৈরির প্রতিশ্রুতি তারেক রহমানের

এফএনএস: রাজধানীর কড়াইলবাসীর জন্য আধুনিক আবাসনের ব্যবস্থা করতে চান...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত